Moto G Max নাকি Redmi Note 17 নাকি OnePlus Nord CE 6 Lite: ডিসপ্লে, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি সহ দামের তুলনা
Motorola সম্প্রতি ভারতীয় বাজারে মিড রেঞ্জ স্মার্টফোন Moto G Max লঞ্চ করেছে। ভারতে 30 হাজার টাকার সেগামেন্টে মোটো জি ম্যাক্স ফোনের প্রতিযোগিতা হবে Redmi Note 17 এবং OnePlus Nord CE 6 Lite স্মার্টফোনের সাথে। মোটো জি ম্যাক্স ফোনে রয়েছে অক্টা-কোর Qualcomm Snapdragon 6s Gen 4 চিপসেট। রেডমি নোট 17 5জি ফোনে 4nm Snapdragon 4 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে রয়েছে MediaTek Dimensity 7400 Apex প্রসেসর। আপনার টাকা কোন ফোনে খরচ করা উচিত, সেই কথা মাথায় রেখে আমার মোটো জি ম্যাক্স, রেডমি নোট 17 এবং ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনের দাম থেকে স্পেসিফিকেশনের তুলনা করে দেখবো।
SurveyMoto G Max vs Redmi Note 17 5G vs OnePlus Nord CE6 Lite ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লে ও রেজোলিউশন
ফিচারের কথা বললে, মোটোরোলার এই নতুন মিড-রেঞ্জ ফোনে রয়েছে 6.72 ইঞ্চির FHD+ এলসিডি ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের পিক ব্রাইটনেস 1050 নিটস পর্যন্ত এবং এটি Corning Gorilla Glass 7i দিয়ে সুরক্ষিত করা।
ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে দেওয়া হয়েছে 6.72-ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে, যা 2400×1080 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট এবং 680 নিটস পিক ব্রাইটনেস অফার করে।
অন্যদিকে, মোটোরোলা ফোনের ডিসপ্লেতে থাকছে 6.78-ইঞ্চির 1.5K AMOLED স্ক্রিন যা 144Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট সহ আসে।
আরও পড়ুন: 8000mAh ব্যাটারি সহ ভারতে শীঘ্রই আসছে Realme এর শক্তিশালী স্মার্টফোন, থাকবে 80W ফাস্ট চার্জিং
প্রসেসর
পারফরম্যান্সের জন্য মোটো জি ম্যাক্স ফোনে রয়েছে Qualcomm Snapdragon 6s Gen 4 চিপসেট এবং এটি 6 জিবি RAM ও 128 জিবি স্টোরেজ সহ পেয়ার করা।
পাশাপাশি, রেডমি নোট 17 5জি ফোনে 4nm Snapdragon 4 Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে ডিভাইসে 8GB পর্যন্ত RAM পাওয়া যাবে।
আর ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে রয়েছে MediaTek Dimensity 7400 Apex প্রসেসর।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য মোটো জি ম্যাক্স ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া। এতে 50 মেগাপিক্সেল Sony LYTIA 600 প্রাইমারি ক্যামেরা দেওয়া। সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা পেয়ার করা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
অন্যদিকে, রেডমি নোট 17 5জি ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, যা 2x ডিজিটাল জুম সাপোর্ট করে। এর সাথে একটি সেকেন্ডারি ক্যামেরাও রয়েছে। এছাড়া, সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
এর তুলনায় ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনের রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা EIS সাপোর্ট সহ এবং 2 মেগাপিক্সেলের মনোক্রোম ক্যামেরা। ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনেও একই কাজের জন্য রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি ব্যাকআপ
পাওয়ার দিতে, মোটো জি ম্যাক্স ফোনে 7000mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 30W টার্বো ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
নতুন রেডমি নোট 17 5জি ফোনে বিশাল 8000mAh ব্যাটারি অফার করেছে কোম্পানি। এটি 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।
অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে রয়েছে 7000mAh এর ব্যাটারি, যা 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: মাত্র 1 টাকায় BSNL দিচ্ছে নতুন সিম সহ 24 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 1 জিবি ডেটা
ভারতে মোটো জি ম্যাক্স নাকি রেডমি নোট 17 5জি নাকি ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনের দাম কত
দামের কথা বললে, মোটো জি ম্যাক্স ফোনের দাম 27,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 6GB+128GB স্টোরেজ অপশন পাওয়া যাবে। বলে দি যে মোটো জি ম্যাক্স ফোনটি একটি মাত্র ভ্যারিয়্যান্টে আনা হয়েছে।
রেডমি নোট 17 5জি ফোনটি দুটি RAM ভ্যারিয়্যান্টে আসে। রেডমি নোট 17 ফোনের দাম 27,999 টাকা থেকে শুরু হয়।
অন্যদিকে ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনটি 20,999 টাকার শুরুর দামে আনা হয়েছিল, তবে দাম বাড়ার ফলে বর্তমানে ফোনটি 25,999 টাকা দামে বর্তমানে বিক্রি হচ্ছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
