8000mAh বিশাল ব্যাটারি সহ নতুন Redmi 5G ফোনের আজ সেল, রয়েছে Snapdragon 4 Gen 4 চিপসেট

8000mAh বিশাল ব্যাটারি সহ নতুন Redmi 5G ফোনের আজ সেল, রয়েছে Snapdragon 4 Gen 4 চিপসেট

Xiaomi সম্প্রতি ভারতে তার Note Series এর আওতায় নতুন Redmi Note 17 5G ফোন লঞ্চ করেছে। আজ 12 অগাস্ট ভারতে Amazon সাইটে Freedom Sale চলাকালীন রেডমি নোট 17 5জি ফোনের প্রথম সেল রাখা হয়েছে। এই ফোনটি চীনে লঞ্চ হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে চালু করা হয়েছে। রেডমি নোট 17 5জি ফোনের বিশেষত্ব হল এর 8000mAh বড় ব্যাটারি। সাথে এই ফোনে 120Hz AMOLED ডিসপ্লে এবং কোয়ালকম Snapdragon 4 Gen 4 চিপসেট দেওয়া। আপনি যদি এই ফোনটি কেনার কথা ভেবে থাকেন, তবে এর দাম এবং বিশেষ লঞ্চ অফার সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো…

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Redmi Note 17 5G ফোনের দাম কত এবং সেল অফার কী

স্মার্টফোনটি আজ 12 আগস্ট থেকে ভারতে অ্যামাজন এবং শাওমি ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি করা হবে। এটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে: Arctic Blue, Dark Night এবং Starlight Purple।

আরও পড়ুন: Pixel 11 লঞ্চের আগে সস্তা হয় গেল Google Pixel 10, Flipkart সেলে দুর্দান্ত ছাড়

রেডমি নোট 17 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

স্পেসিফিকেশনের দিক থেকে, রেডমি নোট 17 5জি ফোনে রয়েছে 6.9 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এতে 120Hz রিফ্রেশ রেট, 100 শতাংশ DCI-P3 কালার গ্যামাট কভারেজ এবং 1800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস সুবিধা রয়েছে।

ফোনে 240Hz টাচ স্যাম্পলিং রেট, 960Hz PWM ডিমিং এবং Corning Gorilla Glass 7i এর সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এছাড়া, ভেজা আঙুল দিয়ে ব্যবহারের সময় উন্নত টাচ রেসপন্সের জন্য এতে ‘HydroTouch 2.0’ সাপোর্টও দেওয়া হয়েছে।

পারফরম্যান্সের জন্য রেডমি নোট 17 5জি ফোনে রয়েছে Snapdragon 4 Gen 4 প্রসেসর যা 4nm এ তৈরি, যার সাথে পেয়ার করা রয়েছে 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ। ডিভাইসটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি HyperOS 3-এ চলে এবং শাওমি এতে চার বছরের Android OS আপগ্রেড ও ছয় বছরের সিকিউরিটি আপডেটের দাবি করেছে।

ক্যামেরার ক্ষেত্রে, রেডমি নোট 17 5জি ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, যাতে f/1.8 অ্যাপারচার ও 2x ডিজিটাল জুম সুবিধা রয়েছে। এর সাথে একটি সেকেন্ডারি ক্যামেরাও পেয়ার রয়েছে। ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা 30fps এ 1080p ভিডিও রেকর্ড করতে পারবে।

আরও পড়ুন: একধাক্কায় 10 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Haier 3 Star Inverter Refrigerator, অ্যামাজন সেলে ধামাকা অফার

ডিভাইসকে ঠান্ডা রাখার জন্য এতে একটি ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার সাথে 10,416 sq mm গ্রাফাইট হিট ডিসিপেশন এলাকা রয়েছে। এর আরেকটি বিশেষ ফিচার হলো বিশাল 8000mAh ব্যাটারি, যা 45W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। শাওমির দাবি অনুযায়ী, একবার চার্জ দিলেই এই ব্যাটারি আড়াই দিন পর্যন্ত চলতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile