মাত্র 6750 টাকায় কিনুন 28 হাজারের ফোন! Redmi Note 12 Pro 5G ফোনে ব্যাপক ছাড়
আপনি যদি মিড-রেঞ্জ দামে একটি ভাল স্মার্টফোন কিনতে চাইছেন তবে বাজেট নিয়ে ভাবছেন! তবে Redmi-এর একটি জনপ্রিয় 5G ফোন আপনার অপেক্ষা করছে। আসলে Redmi Note 12 Pro 5G ফোনে পাওয়া যাচ্ছে বাম্পার ছাড়! 50MP ক্যামেরা সহ Redmi Phone প্রচুর ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।
তবে আসুন আর দেরি না করে দেখে নিই Redmi Note 12 5G ফোনটি সমস্ত অফারের সাথে কত কম দামে কিনতে পারবেন আপনি।
Redmi Note 12 Pro 5G Discount Offer
- প্রথমে বলে দি যে রেডমি নোট 12 প্রো 5G ফোনের আসল দাম 27,999 টাকা তবে ই-কমার্স সাইট Flipkart এই ফোনে সরাসরি 4000 টাকার ছাড় অফার করছে। ছাড়ের পর এই ফোনটি 23,999 টাকায় লিস্ট করা হয়েছে। বলে দি এই দামে ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেল কিনতে পারবেন।
- শুধু তাই নয়, আপনি চাইলে এই ফোনটি আরও কম দামে কিনতে পারবেন। ব্যাঙ্ক অফারের ক্ষেত্রে, HDFC Bank Credit Non EMI, Credit and Debit Card EMI পেমেন্টে 3000 টাকা ছাড় দেওয়া হচ্ছে।
- এছাড়া ICICI Bank Credit Non EMI, Credit and Debit Card EMI ট্রানজেকশনেও 3000 টাকার ছাড় পাওয়া যেতে পারে।
- এছাড়া Flipkart Axis Bank Card পেমেন্টে 5 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
- এবার থাকছে এক্সচেঞ্জ অফার, Flipkart সাইটে আপনি কোনো পুরানো ফোনের বদলে Redmi note 12 Pro 5G ফোনে 14,249 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি পুরানো ফোনের এক্সচেঞ্জ প্রাইস ডিভাইসের অবস্থার উপর নির্ভর করবে।
- সমস্ত ডিসকাউন্ট অফার মিলিয়ে Redmi Note 12 Pro 5G ফোনটি মাত্র 6750 টাকায় কেনা যাবে। তবে বলে দি এই দামের জন্য আপনাকে সমস্ত অফার নিতে হবে।
Redmi Note 12 Pro 5G কেন কিনবেন?
রেডমি নোট 12 প্রো 5G ফোনে বড় 6.67-ইঞ্চি HD+ OLED ডিসপ্লে অফার করা হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
ফোনের পারফরম্যান্স বাড়াতে এতে MediaTek Dimensity 1080 টিপসেট রয়েছে।
RAM এবং স্টোরেজের কথা বললে এতে তিনটি ভ্যারিয়্যান্টে কেনা যাবে 6GB/8GB/12GB RAM পাওয়া যাবে, যার সাথে 128GB স্টোরেজ অফার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Redmi Note 12 Pro 5G ফোনে থাকছে 50MP (OIS)+8MP+2MP সেন্সর এবং সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16MP সেন্সর ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে রেডমি ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে।
বলে দি যে আর মাত্র কয়েকদিন পরেই Flipkart Big Billion Day sale 2023 শুরু হতে চলেছে। তবে কোম্পানির তরফে এখন সেলের তারিখের ঘোষনা করা হয়েনি।