Realme Valentines Day Sale: রিয়েলমি স্মার্টফোনের বিপুল ছাড়, সঙ্গীকে গিফট করুন এই 5 ফোন
Realme কোম্পানি Valentine's Day উপলক্ষে ভারতে তার স্মার্টফোন সেলের ঘোষনা করেছে
Realme Valentines Day Sale-এ কোম্পানি Narzo Series স্মার্টফোনে ডিসকাউন্ট অফার করছে
সেলটি আজ অর্থাৎ 6 থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত Amazon India এবং Realme.com সাইটে চলবে
Realme কোম্পানি Valentine's Day উপলক্ষে ভারতে তার স্মার্টফোন সেলের ঘোষনা করেছে। Realme Valentines Day Sale-এ কোম্পানি Narzo Series স্মার্টফোনে ডিসকাউন্ট অফার করছে। সেলটি আজ অর্থাৎ 6 থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত Amazon India এবং Realme.com সাইটে চলবে।
গ্রাহকরা তার স্পেশাল বা বিশেষ মানুষকে কম দামে দুর্দান্ত ফিচার সহ স্মার্টফোন গিফট করতে পারেন। সেল চলাকালীন রিয়েলমি নারজো স্মার্টফোনের আওতায় Realme Narzo 60x 5G, Realme Narzo N55 এবং Realme Narzo N53 দুর্দান্ত ছাড়ের সাথে কেনা যাবে। এছাড়া লেটেস্ট Realme Narzo 60 Pro 5G এবং Realme Narzo 60 5G ফোনও এই সেলে কম দামে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। আসুন জেনে নেওয়া যাক সেলে কোন স্মার্টফোনে কত ছাড় দেওয়া হবে।
Realme Valentines Day Sale অফার এবং ডিসকাউন্ট
Realme Narzo 60 Pro 5G
গ্রাহকরা এই সেলে নারজো 60 প্রো 5G ফোনের 8GB RAM+128GB স্টোরেজ এবং 12GB+1TB স্টোরেজ ভ্যারিয়্যান্টে 2000 টাকার কুপন ডিসকাউন্ট পাবেন। এছাড়া 12GB RAM+256GB মডেল কিনলে 4000 টাকা পর্যন্ত কুপন পাওয়া যাবে। এছাড়া, গ্রাহকরা ব্যাঙ্ক অফারের সাথে এই ফোনটি আরও কম দামে কিনতে পারবেন। এই সমস্ত অফার মিলিয়ে এই ফোনটি 21,999 টাকার শুরুর দামে কেনা যাবে।
Realme Narzo 60 5G
নারজো 60 5G ফোনটিও এই সেলে কেনা যাবে। ফোনের বেস মডেলটি 8GB RAM + 128GB স্টোরেজ সহ 14,999 টাকায় কেনা যাবে। তবে ফোনের আসল দাম 17,999 টাকা ছিল। পাশাপাশি, ফোনের 256GB স্টোরেজ মডেলটি 19,999 টাকার পরিবর্তে মাত্র 16,999 টাকায় বিক্রি হবে।
Realme Narzo 60x 5G
ভারতে রিয়েলমির ভ্যালেন্টাইন্স ডে সেল চলাকালীন নারজো 60X 5G ফোনের দাম 10,999 টাকা থেকে শুরু হবে। এই ফোনটি আসল দাম থেকে 2000 টাকা ছাড়ে পাওয়া যাবে।
Realme Narzo N55
এই তালিকায় নারজো N55 ফোনের 6GB RAM+128GB স্টোরেজ ভার্সনটি 8,999 টাকায় লিস্ট করা হয়েছে। তবে এই ফোনের আসল দাম 12,999 টাকা।
Realme Narzo N53
নারজো N53 ফোনের 4GB RAM+64GB স্টোরেজ মডেলটি 7,499 টাকায় বিক্রি হবে। তবে এই ফোনের আসল দাম 8,999 টাকা। পাশাপাশি, 8GB RAM +128GB মডেলটি 11,999 টাকার পরিবর্তে 9,499 টাকায় বিক্রি হবে।