Realme Power Days Sale offers massive price discount on Realme P4 Power 5G Realme P4 Pro 5G Realme P4R 5G
রিয়েলমি তার গ্রাহকদের Power Days Sale শুরু করেছে। এই সেল চলাকালীন রিয়েলমির বিভিন্ন স্মার্টফোন যেমন Realme P4 Power 5G, Realme P4 Pro 5G এবং Realme P4R 5G ফোনগুলি সস্তায় কেনা যাবে। রিয়েলমি পাওয়ার ডেজ সেলটি সীমিত সময়ের জন্য শুরু করা হয়েছে। আপনি যদি এই সময় নতুন কোনো স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এখনই সঠিক সময়। আসুন দেখে নেওয়া যাক কোন ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।
পাওয়ার ডেজ সেলে আপনি শক্তিশালী ব্যাটারি সহ ফোন সস্তায় কিনতে পারবেন। এই সেল 21 জুলাই শুরু হয়েছে যা 24 জুলাই পর্যন্ত চলবে। যার মানে আপনার হাতে এখনও একদিন সময় আছে। এছাড়া, বিভিন্ন ব্যাঙ্কের অফারের সাথে ফোনগুলি আরও সস্তা হয় যাবে। আসুন অফারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: 6500mAh ব্যাটারি সহ iQOO আগামীকাল লঞ্চ করবে সস্তা 5G স্মার্টফোন, দাম হবে 20 হাজারের কম
Don't miss your chance to save up to ₹2,000* on the #realmePSeries during realme Power Days.
— realme (@realmeIndia) July 23, 2026
Hurry, offers end tomorrow!
*T&Cs apply.
Buy Now –https://t.co/77oBXWpr8o pic.twitter.com/Gy2gqHyjuH
রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনে কোম্পানি 2000 টাকার কুপন অফার দিচ্ছে। এছাড়া এই ফোনে কোম্পানি 2000 টাকার কুপনও কোম্পানি দিচ্ছে। এর সাথে কোম্পানি রিয়েলমি গ্রাহকদের লয়্যালটি বোনাস হিসেবে অতিরিক্ত 1000 টাকার ছাড় অফার করছে। যার মানে আপনি যদি রিয়েলমি গ্রাহক হন তবে 3000 টাকা পর্যন্ত সস্তায় ফোন কিনতে পারবেন। ফোনের লিস্টেড প্রাইস 27,999 টাকা।
এই সেলে দ্বিতীয় ফোন হল রিয়েলমি পি4 প্রো 5জি, যা 2000 টাকার কুপন অফার করে। ফোনের রিটেল প্রাইস 30,999 টাকা, তবে কুপন ডিসকাউন্টের সাথে ফোনটি 28,999 টাকায় কেনা যাবে। এছাড়া রিয়েলমি গ্রাহকরা অতিরিক্ত 1000 অতিরিক্ত লয়্যালটি বোনাসও পাবেন। ফোনটি 27,999 টাকায় কেনা যাবে।
আরেকটি ফোন হল রিয়েলমি পি4আর 5জি ফোন, যা কুপন অফারের সাথে 19,499 টাকায় কেনা যাবে। এই ফোনের এমআরপি 34,999 টাকা। কিন্তু এক্সচেঞ্জ অফারে আপনি এতে 44 শতাংশ ছাড় পেতে পারেন। সাথে কোম্পানি রিয়েলমি গ্রাহকদের 500 টাকার অতিরিক্ত ছাড় দিচ্ছে। যার পরে ফোনের দাম আরও কমে যাবে।