6500mAh ব্যাটারি সহ iQOO আগামীকাল লঞ্চ করবে সস্তা 5G স্মার্টফোন, দাম হবে 20 হাজারের কম
আইকু আগামীকাল অর্থাৎ 24 জুলাই ভারতে তার বাজেট 5G স্মার্টফোন iQOO Z11 Lite লঞ্চ করতে চলেছে। নতুন আইকু ফোনটি কোম্পানির Z-Series এর আওতায় আনা হবে। লঞ্চের আগেই কোম্পানি স্মার্টফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচারও প্রকাশ করেছে। ডিভাইসটি Amazon India সাইটে কেনার জন্য পাওয়া যাবে।
Surveyনতুন আইকু ফোনটি দুটি কালার Solar Flame এবং Midnight Blue অপশনে পাওয়া যাবে। এছাড়া ফোনে থাকবে মিলিটারি-গ্রেড ডিউরাবেলিটি, SGS 5-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং নোটিফিকেশনের জন্য ডায়নামিক লাইট সুবিধা। আসুন নতুন আইকু জি11 লাইট ফোনের ফিচারগুলি দেখে নেওয়া যাক…
আরও পড়ুন: OnePlus আনছে 8000mAh ব্যাটারি সহ স্মার্টফোন, হবে কোম্পানির সবচেয়ে সস্তা ফোন, লঞ্চের আগে ডিজাইন ফাঁস
iQOO Z11 Lite ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
স্পেসিফিকেশনের কথা বললে, আইকু জি11 লাইট ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং পিক 1200 নিটস ব্রাইটনেস সহ ডিসপ্লে থাকবে। কোম্পানির দাবি অনুযায়ী, এটি এই সেগমেন্টের সবচেয়ে ব্রাইট ডিসপ্লে, যা বেশি রোদেও পরিষ্কার স্ক্রিন দেখাবে।
Built to handle more than just your everyday. 🛡️📱
— iQOO India (@IqooInd) July 23, 2026
From accidental drops to everyday splashes and dusty adventures, the iQOO Z11 Lite is designed with comprehensive protection inside and out, so you can focus on what matters.
Launching on 24th July.
[ Smartphones, iQOO,… pic.twitter.com/IhnWDaFryL
প্রসেসর হিসেবে আইকু জি11 লাইট ফোনে থাকছে MediaTek Dimensity 6300, যা এই বাজেটের 5G স্মার্টফোনগুলোর জন্য একটি জনপ্রিয় চিপসেট। এছাড়া ডিভাইসে রয়েছে 44W ফ্ল্যাশচার্জ সাপোর্ট সহ বিশাল 6500mAh ব্যাটারি।
ফটোগ্রাফির জন্য, আইকু জি11 লাইট ফোনে 50 মেগাপিক্সেলের Sony সেন্সর সহ প্রাইমারি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। সফটওয়্যারের ক্ষেত্রে, আইকু জি11 লাইট ফোনে থাকতে পারে OriginOS 6। কোম্পানি চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটের দেওয়ার দাবি করেছে। তবে ফোনে কতগুলো অ্যান্ড্রয়েড ওএস আপডেট দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।
ভারতে কত হবে আইকু জি11 লাইট ফোনের দাম
দামের কথা বললে, আইকু জানিয়েছে যে জি11 লাইট ফোনের দাম 20,000 টাকার কম দামে আসবে। লঞ্চ অফারের সাথে ফোনে শুরুর দাম আরও কম হতে পারে বলে আশা করা হচ্ছে। একই প্রাইস সেগামেন্টে বাজারে রয়েছে Vivo T-series, OPPO K-series, Redmi Note এবং Realme Narzo সিরিজের একাধিক ফোন।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile