OnePlus আনছে 8000mAh ব্যাটারি সহ স্মার্টফোন, হবে কোম্পানির সবচেয়ে সস্তা ফোন, লঞ্চের আগে ডিজাইন ফাঁস
ওয়ানপ্লাস শীঘ্রই ভারতে একটি আরও সস্তা স্মার্টফোন OnePlus N6x বাজারে আনতে চলেছে। সম্প্রতি ওয়ানপ্লাস এন6এক্স ফোনটি ই-কমার্স সাইট Amazon এ লিস্ট করা হয়েছে। অ্যামাজন সাইটে একটি ডেডিকেটেড মাইক্রো পেজও লাইভ করা হয়েছে। লিস্টিং পেজ থেকে ওয়ানপ্লাস এন6এক্স ফোনের ডিজাইন এবং ফিচার প্রকাশ হয়েছে। বিভিন্ন লিক তথ্য থেকেও ওয়ানপ্লাস এন6এক্স ফোনের সম্পর্কে বিস্তারিত জানা গেছে। এই সিরিজের আওতায় এর আগে OnePlus N6 ফোনও চালু করা হয়েছিল। কোম্পানির তরফে প্রকাশ করা টিজারে ফোনের ব্যাক প্যানেল দেখা যাচ্ছে।
Surveyভারতে কবে আসবে OnePlus N6x ফোন
কোম্পানি তার আপকামিং ওয়ানপ্লাস এন6এক্স ফোনের লঞ্চের তারিখের ঘোষণা করে দিয়েছে। আগামী 31 জুলাই ওয়ানপ্লাস এন6এক্স ফোনটি ভারতে আসবে বলে জানিয়েছে কোম্পানি।
Arriving earlier than x-pected.
— OnePlus India (@OnePlus_IN) July 23, 2026
Get notified: https://t.co/M8qRbJlsGF pic.twitter.com/63Q14SmSO6
ওয়ানপ্লাস এন6এক্স কোম্পানির সবচেয়ে সস্তা স্মার্টফোন হবে?
ওয়ানপ্লাস এন6এক্স ফোনটি কোম্পানি শীঘ্রই ভারতীয় বাজারে আসবে বলে জানা গেছে। এই স্মার্টফোনের নতুন মার্কেটিং পোস্টারে জানানো হয়েছে যে নতুন ফোনটি ব্লু এবং রেড কালার অপশনে আসবে। আপকামিং ওয়ানপ্লাস ফোনটি গত মাসে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস এন6 ফোনের টোন্ড ডাউন মডেল হবে। এই ফোনটি 20,000 টাকার কম দামে আসতে পারে। রিপোর্ট অনুযায়ী, এটি ওয়ানপ্লাস এর এখন পর্যন্ত সবচেয়ে সস্তা ফোন হতে পারে। প্রকাশ করা টিজার অনুযায়ী ফোনের পিছনে ওয়ানপ্লাস নর্ড সিই 6 লাইট এর মতো ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে।
এর পাশে পাওয়ার এবং ভলিউম বাটন দেখা যাচ্ছে। এছাড়া, ক্যামেরা মডিউলের পাশে একটি এলইডি (LED) ফ্ল্যাশও রয়েছে। ফোনের পেছনের অংশের ঠিক মাঝখানে OnePlus ব্র্যান্ডিং দেখা যাচ্ছে। ওয়ানপ্লাস এন6এক্স ফোনের ওপরে বাম দিকে পিল-শেপের রিয়ার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে।
বিভিন্ন লিক থেকে জানা গেছে যে ওয়ানপ্লাস এন6এক্স6 ফোনে 8000mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জার এবং HD+ LCD ডিসপ্লে দেওয়া হবে।
OnePlus N6 আগে হয়েছে লঞ্চ
এর আগে ওয়ানপ্লাস এন সিরিজে আরেকটি ফোন ভারতে লঞ্চ করা হয়েছে। এই সিরিজে আগে আনা হয়েছিল ওয়ানপ্লাস এন6 ফোন, যা গত মাসের 30 জুন ভারেত চালু হয়। ফোনের দাম 22,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া এতে আরও একটি মডেল আসে 6GB + 128GB মডেলের দাম 24,999 টাকা।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile