8000mAh ব্যাটারি সহ সদ্য লঞ্চ হওয়া Realme স্মার্টফোন সস্তায় কেনার সুযোগ, জানুন কোথায় পাবেন অফার

HIGHLIGHTS

রিয়েলমি কোম্পানির সম্প্রতি 8000mAh ব্যাটারি সহ আসা Realme P4R 5G স্মার্টফোন সস্তায় কেনার সুযোগ রয়েছে

রিয়েলমি পি4আর ফোনের বেস মডেলের দাম 18,999 টাকা থেকে শুরু হয়

এই স্মার্টফোনে রয়েছে শক্তিশালী 8000mAh ব্যাটারি এবং 45W ওয়্যারড সহ ফাস্ট চার্জিং সুবিধা

8000mAh ব্যাটারি সহ সদ্য লঞ্চ হওয়া Realme স্মার্টফোন সস্তায় কেনার সুযোগ, জানুন কোথায় পাবেন অফার

রিয়েলমি কোম্পানির সম্প্রতি 8000mAh ব্যাটারি সহ আসা Realme P4R স্মার্টফোন সস্তায় কেনার সুযোগ রয়েছে। এই ফোনটি লঞ্চ দাম থেকে সস্তায় বিক্রি হচ্ছে। রিয়েলমির এই ফোনটি শক্তিশালী ব্যাটারির পাশাপাশি, 256GB স্টোরেজ সহ আসে। এই ফোনের লুক এবং ডিজাইন অনেকটা স্যামসাং ফোনের মতো, যেখানে ভার্টিকাল ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

সস্তায় কেনা যাবে Realme P4R ফোনটি

ভারতে রিয়েলমি পি4আর তিনটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছিল: 4 জিবি RAM + 128 জিবি, 6 জিবি RAM + 128 জিবি এবং 6 জিবি RAM + 256 জিবি। রিয়েলমি ফোনের বেস মডেলের দাম 18,999 টাকা থেকে শুরু হয়। এছাড়া ফোনের বাকি দুটি ভ্যারিয়্যান্টের দাম 20,999 টাকা এবং 22,999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: Google এর শক্তিশালী Pixel স্মার্টফোনে বাম্পার ছাড়, সোজা 22 হাজার টাকা সস্তায় বাড়ি নিয়ে আসুন ফ্ল্যাগশিপ ফোন

তবে ই-কমার্স ওয়েবসাইট Flipkart সাইটে ফোনটি ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। গ্রাহকরা HDFC, SBI, Axis ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ড পেমেন্টে এবং Google Pay পেমেন্টে 500 টাকার সোজা ছাড় পেতে পারবেন। যার পরে ফোনের দাম কমে 18,499 টাকা হয় যাবে। এছাড়া, ফোনটি কেনার ক্ষেত্রে 16,900 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধাও রয়েছে।

রিয়েলমি পি4আর ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

সস্তা দামের এই রিয়েলমি ফোনে রয়েছে 6.78 ইঞ্চির ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেট এবং পিক 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এটি তিনটি কালার অপশনে পাওয়া যাচ্ছে: টাইটানিয়াম গ্লেয়ার, সিলভার গ্লেয়ার এবং ল্যাভেন্ডার গ্লেয়ার। ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এতে 8 জিবি RAM ও 128 জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো সম্ভব। পাশাপাশি, ফোনের বডি MIL-STD-810H মিলিটারি-গ্রেড স্থায়িত্ব এবং IP65 রেটিং-এর সুবিধা অফার করে।

এই স্মার্টফোনে রয়েছে শক্তিশালী 8000mAh ব্যাটারি এবং 45W ওয়্যারড সহ ফাস্ট চার্জিং সুবিধা। এটি অ্যান্ড্রয়েড 16-ভিত্তিক রিয়েলমি ইউআই তে চলে। গেমিংয়ের সময় অতিরিক্ত গরম হওয়া থেকে রুখতে এতে একটি বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম পেয়ার করা হয়েছে। এর পেছনের অংশে রয়েছে ডুয়াল-ক্যামেরা সেটআপ, যার মধ্যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি একটি সেকেন্ডারি লেন্সও রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া ক্যামেরা সিস্টেমে এআই (AI)-চালিত বিভিন্ন সুবিধাও রয়েছে।

আরও পড়ুন: 4 জুলাই থেকে শুরু হচ্ছে Flipkart সেলে, অর্ধেক দামে মিলবে Motorola, Realme সহ একাধিক স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile