Realme P4R VS Samsung Galaxy M56 which is Best Phone under 25000 in India
রিয়েলমি ইন্ডিয়া অবশেষে তাদের নতুন সস্তা অথচ প্রিমিয়াম ফোন Realme P4R বাজারে এনেছে। এর ফলে 25,000 টাকার কম দামের ক্যাটাগরিতে আরও একটি শক্তিশালী প্রতিযোগী বাজারে এন্ট্রি করেছে। সদ্য লঞ্চ হওয়া রিয়েলমি পি4আর ফোনে 8000mAh এর ব্যাটারি এবং 144Hz রিফ্রেশ রেটের ডিসপ্লের মতো নানা উন্নত ফিচার রয়েছে। অন্যদিকে, এই একই দামের রেঞ্জে Samsung Galaxy M56 5G আরেকটি শক্তিশালী প্রতিযোগি রয়েছে বাজারে।
ভারতে চলতি বছরের এপ্রিল মাসে আসা কোরিয়ান জায়ান্টের এই মিড-রেঞ্জ ফোনে প্রায় একই ফিচার রয়েছে। এর মধ্যে রয়েছে গরিলা ভিক্টাস+ সুরক্ষা-সহ একটি অ্যামোলেড প্যানেল এবং একটি ডেডিকেটেড কুলার চেম্বার।
যেই গ্রাহকরা ভালো UI, চমৎকার ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ খুঁজছেন, তাদের জন্য স্যামসাং-এর M সিরিজ অন্যতম সেরা পছন্দ। তবে রিয়েলমি পি4আর-ও বেশ শক্তিশালী এবং দুর্দান্ত পারফরম্যান্সের দাবি দিচ্ছে। তাই চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক আপনার জন্য কোন ফোনটি সবচেয়ে ভাল ডিভাইস হবে।
সম্প্রতি বাজারে আসা রিয়েলমি পি4আর ফোনে রয়েছে 6.8 ইঞ্চির এলসিডি LCD HD+ ডিসপ্লে। এই প্যানেলে 144Hz রিফ্রেশ রেট এবং পিক 1200 নিটস ব্রাইটনেস অফার করে। অন্যদিকে, স্যামসাং দিচ্ছে 6.74 ইঞ্চির এফএইচডি+ (FHD+) প্যানেল, যাতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং এটিও পিক 1200 নিটস পর্যন্ত ব্রাইটনেস।
ক্যামেরার কথা বলতে গেলে, আগের মডেলগুলোর তুলনায় রিয়েলমি পি4আর ফোনে বেশ ভালো কোয়ালিটি আপগ্রেড দেখা যায়। এতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সামনের দিকে পাঞ্চ-হোল ডিজাইনের মধ্যে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এম56 5জি ফোনে রয়েছে একটি শক্তিশালী ট্রিপল ক্যামেরা সেটআপ। এতে 50 মেগাপিক্সেল সেন্সরের পাশাপাশি রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এছাড়া এই ফোনে 30fps -এ 4K ভিডিও রেকর্ড করার সুবিধাও রয়েছে।
ব্যাটারির প্রসঙ্গে আসা যাক, রিয়েলমি পি4আর ফোনের অন্যতম মেইন ফিচার হলো এর ব্যাটারি। কোম্পানি দাবি করছে যে, এই সেগমেন্টের মধ্যে অন্যতম বড় ব্যাটারি রয়েছে এই ফোনে। এতে 8000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে যা টানা 3 দিন পর্যন্ত চলার দাবি করে এবং এতে 45W ফাস্ট ওয়্যারড চার্জিং সুবিধাও রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম56 5জি ফোনে কিছুটা কম ক্ষমতার ব্যাটারি পাওয়া যাবে যা 5000mAh সহ আসে, তবে এতেও 45W ফাস্ট ওয়্যারড চার্জিং সুবিধা পাওয়া যায়। তবে বলে দি যে 45W চার্জারটি আলাদাভাবে কিনতে হবে। কোরিয়ান জায়ান্টের এই ফোনটি গ্রাহকদের সারাদিন চলার মতো ব্যাটারি ব্যাকআপ অফার করে।
আরও পড়ুন: মাত্র 11,999 টাকার শুরুর দামে বিক্রি হচ্ছে Realme এর জনপ্রিয় স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এই দুর্দান্ত অফার
চিপসেট হিসেবে রিয়েলমি পি4আর ফোনে মিডিয়াটেক এর Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 6nm প্রযুক্তিতে তৈরি একটি এন্ট্রি-লেভেল 5G চিপসেট, যার মানে ফোনটি 5G সাপোর্ট করে।
পারফরম্যান্স এবং বেঞ্চমার্কের কথা বলতে গেলে, এই প্রসেসরটি 520,000 এবং 633,000 স্কোর করেছে, যা গেমিংয়ের ক্ষেত্রেও ভালো পারফরম্যান্সের ইঙ্গিত দেয়।
অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এম56 5জি ফোনে কোম্পানির নিজস্ব তৈরি Exynos 1480 চিপসেট ব্যবহার করা হয়েছে। চিপসেটটি 4nm প্রসেসে তৈরি করা হয়েছে।