84 দিন পর্যন্ত লাগবে না কোনো খরচ, Jio দিচ্ছে সবচেয়ে সস্তা প্ল্যান, মিলবে আনলিমিটেড কলিং এবং একগুচ্ছ ডেটা

84 দিন পর্যন্ত লাগবে না কোনো খরচ, Jio দিচ্ছে সবচেয়ে সস্তা প্ল্যান, মিলবে আনলিমিটেড কলিং এবং একগুচ্ছ ডেটা

Jio কোম্পানির কাছে 84 দিনের ভ্যালিডিটি সহ একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, ফ্রি নেশনাল রোমিং, প্রতিদিনের ডেটা সহ OTT অ্যাপ ব্যবহারের সুবিধা পাওয়া যায়। রিলায়েন্স জিওর ওয়েবসাইটে 84 দিনের সবচেয়ে সস্তা প্ল্যান লিস্ট করা। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং, ডেটা সহ একগুচ্ছ সুবিধা পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

84 দিনের Jio সবচেয়ে সস্তা প্ল্যান

রিলায়েন্স জিওর এই প্রিপেইড প্ল্যানটি তাদের Value সেকশনে রাখা হয়েছে, যা এটি সবচেয়ে সস্তা প্ল্যান হিসেবে করে তোলে। গ্রাহকরা সারা ভারত জুড়ে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়া, এই প্ল্যানে দেশের যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে ন্যাশনাল রোমিংয়ের সুবিধাও রয়েছে। অন্যান্য সুবিধার মধ্যে, গ্রাহকদের প্রতিদিন 1.5 জিবি ডেটা এবং 100 ফ্রি এসএমএস দেওয়া হয়।

আরও পড়ুন: মাত্র 11,999 টাকার শুরুর দামে বিক্রি হচ্ছে Realme এর জনপ্রিয় স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এই দুর্দান্ত অফার

জিও-র এই প্রিপেইড প্ল্যানের দাম 799 টাকা। এতে গ্রাহকদের জিওটিভি এবং জিও এআই ক্লাউড এর সুবিধা অফার করা হয়। বর্তমানে কোম্পানি এই প্ল্যানের সাথে Google Gemini Pro-এর 18 মাসের সাবস্ক্রিপশন এবং 5000 জিবি ক্লাউড স্টোরেজ অফার করছে যার মোট দাম 35,100 টাকা।

TRAI এর তরফে সম্প্রতি আসা মাসিক সাবস্ক্রাইবার রিপোর্টে জিও বাজারে তাদের আধিপত্য বজায় রেখেছে। এপ্রিল মাসে কোম্পানি তাদের নেটওয়ার্কে প্রায় 29.42 লক্ষ নতুন গ্রাহক যোগ করেছে। গ্রাহক সংখ্যার দিক থেকে এটি দেশের বৃহত্তম টেলিকম অপারেটর হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে এবং বর্তমানে মোট 49.28 কোটি টেলিকম গ্রাহকদের পরিষেবা দিচ্ছে।

আরও পড়ুন: তিনটি 50MP Zeiss ক্যামেরা সহ Vivo এর প্রিমিয়াম ফোন হল 8700 টাকা সস্তা, জানুন কোথায় পাবেন দেদার ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile