মাত্র 11,999 টাকার শুরুর দামে বিক্রি হচ্ছে Realme এর জনপ্রিয় স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এই দুর্দান্ত অফার
Amazon সাইটে আজ অর্থাৎ 12 জুন থেকে নতুন সেল শুরু হতে চলেছে। এই সেলে Realme এর স্মার্টফোন 11,499 টাকার শুরু দামে কেনা যাবে। ই-কমার্স ওয়েবসাইটে শুরু হওয়া এই Realme Days Sale এ রিয়েলমির এই বছর বাজারে আসা বেশ কিছু ফোন কম দামে পাওয়া যাচ্ছে। ই-কমার্স ওয়েবসাইট ব্যাঙ্ক ডিসকাউন্ট এর সাথে-সাথে এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে পারবেন। এছাড়া, বেশ কিছু ফোন কেনার ক্ষেত্রে কুপন ডিসকাউন্টও দেওয়া হচ্ছে।
Surveyএই সেলে Realme Narzo Power, Realme Narzo 90x, Realme Narzo N100 Lite এবং Realme Narzo 80 Lite-এর ওপর দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: তিনটি 50MP Zeiss ক্যামেরা সহ Vivo এর প্রিমিয়াম ফোন হল 8700 টাকা সস্তা, জানুন কোথায় পাবেন দেদার ছাড়
Realme Narzo Power
এই সেলে রিয়েলমি নারজো পাওয়ার ফোনটি 25,999 টাকা থেকে শুরু হওয়া দামে পাওয়া যাচ্ছে। রিয়েলমির এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে আসে, বেস মডেলের 8GB RAM + 128GB মডেলের দাম 27,999 টাকা। অন্যদিকে, টপ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা। অ্যামাজন সেলে এটি কেনার সময় 2000 টাকার এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে।
Realme Narzo 90x
রিয়েলমি নারজো 90এক্স ফোনটি 17,999 টাকা থেকে শুরু হওয়া দামে কেনা যাবে। এই ফোনটি 19,499 টাকার শুরুর দামে বাজারে এসেছিল। এই ফোন 6GB RAM+128GB এবং 8GB RAM + 128GB স্টোরেজে আসে। এই বেস মডেলের দামে 1500 টাকার ছাড় পাওয়া যাবে। এছাড়া, টপ মডেলে 21,499 টাকায় আসে। রিয়েলমি ডেজ সেলে এই ফোনটি 1000 টাকা সস্তায় যার মানে 20,499 টাকায় পাওয়া যাবে।
Narzo N100 Lite
নারজো এ100 লাইট কেনার ক্ষেত্রে 1250 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। ফোনটি 14,999 টাকা শুরুর দামে বাজারে এলেও, সেলের সময় এটি 14,499 টাকা (500 টাকা সস্তা) শুরুর দামে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, 4 জিবি RAM ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট যার আসল দাম 16,499 টাকা, এখন সেলে 15,249 টাকায় কেনা যাচ্ছে। এছাড়া, 6 জিবি RAM ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি 17,999 টাকায় পাওয়া যাচ্ছে। এর আসল দাম 18,499 টাকা।
Narzo 80 Lite
আপনি 11,499 টাকার শুরুর দামে রিয়েলমি নারজো 80 লাইট ফোনটি কিনতে পারেন। যদিও ফোনের দাম 11,999 টাকা, তবে এটি কেনার সময় 500 টাকার কুপন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই মডেলে 4GB RAM + 64GB স্টোরেজ রয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
