Realme P3 Ultra 5G gets price drop under 25000 with Bank offer on Flipkart GOAT sale
Flipkart Goat Sale এখনও চলছে, যেখানে Realme P3 Ultra 5G ফোনে দেদার ছাড় পাওয়া যাচ্ছে। আপনি যদি রিয়েলমি পি3 আল্ট্রা ফোনটি কেনার কথা ভাবছেন তবে এখনই সঠিক সময়। রিয়েলমি পি3 আল্ট্রা ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 আল্ট্রা চিপসেট সহ আসে। এই দামে ফোনটি কেনার সঠিক সুযোগ এখনই। দাম কম হওয়ার পাশাপাশি কোম্পানি এতে ব্যাঙ্ক অফারও দিচ্ছে। সাথে থাকছে এক্সচেঞ্জ অফারও। আসুন রিয়েলমি পি3 আল্ট্রা 5জি ফোনে পাওয়া অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, রিয়েলমি পি3 আল্ট্রা 5জি ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট সাইটে 26,499 টাকায় লিস্ট করা হয়েছে।
ব্যাঙ্ক অফারে, সবেচেয়ে বেশি ছাড় Flipkart Axis Bank কার্ড পেমেন্টে 1800 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া কোম্পানি Flipkart SBI, Bank of Baroda, HSBC ক্রেডিট কার্ডে 1250 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। যার পরে ফোনের দাম আরও কমে 24,699 টাকা হয় যাবে।
এছাড়া থাকছে এক্সচেঞ্জ অফার, যেখানে আপনি পুরনো ফোন বদলে 19,600 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ অফার আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে। বলে দি যে এই ফোনটি গত বছর মার্চ মাসে বাজারে চালু করা হয়েছিল, সেই হিসেবে লঞ্চ প্রাইস থেকে 2300 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।
ফিচারের কথা বললে, রিয়েলমি পি3 আল্ট্রা ফোনে রয়েছে 6.83 ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2800×1272 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz দেওয়া। ফোনটি অক্টা-কোর MediaTek Dimensity 8350 Ultra প্রসেসরে কাজ করে। অপারেটিং সিস্টাম হিসেবে রিয়েলমি পি3 আল্ট্রা ফোনটি Android 15-এর ওপর ভিত্তি করে তৈরি Realme UI 6.0-তে কাজ করে। ফোনকে জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এতে IP66 + IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে।
ক্যামেরা সেটআপের কথা বললে, রিয়েলমি পি3 আল্ট্রা 5জি ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি, Glyph ডিজাইন এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ Nothing এর সস্তা স্মার্টফোন ভারতে লঞ্চ
পাওয়ার দিতে রিয়েলমি পি3 আল্ট্রা 5জি ফোনে 6000mAh এর ব্যাটারি রয়েছে, যা 80W সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।