6000mAh ব্যাটারি, Glyph ডিজাইন এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ Nothing এর সস্তা স্মার্টফোন ভারতে লঞ্চ
অবশেষে জল্পনা শেষ করে নাথিং তার স্মার্টফোনের নতুন সিরিজ Nothing Phone 4b 5G চালু করেছে
নাথিং ফোন 4বি তে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Snapdragon 6 Gen 4 চিপসেট
নাথিং ফোন 4বি এর দাম 34,999 টাকা থেকে শুরু হয়
অবশেষে জল্পনা শেষ করে নাথিং তার স্মার্টফোনের নতুন সিরিজ চালু করেছে। কোম্পানি Nothing Phone 4b 5G স্মার্টফোন নামে ভারতে লঞ্চ করেছে এই ফোন। প্রিমিয়াম ডিজাইন সহ আসা নাথিং ফোন 4বি তে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Snapdragon 6 Gen 4 চিপসেট। সাথে এটি 120Hz AMOLED ডিসপ্লে এবং Android 16 সহ আসে। নতুন নাথিং ফোনটি এমন ইউজারদের জন্য আনা হয়েছে যারা কম দামে নাথিংয়ের সিগনেচার ডিজাইন এবং সফটওয়্যার অভিজ্ঞতা পেতে চান।
Surveyভারেত Nothing Phone 4b ফোনের দাম কত
দামের কথা বলেল, নাথিং ফোন 4বি দুটি স্টোরেজ অপশনে আনা হয়েছে। নাথিং ফোন 4বি এর দাম 34,999 টাকা থেকে শুরু হয়। এই দামে আসে 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেল। এছাড়া থাকছে 8GB+256GB স্টোরেজ মডেল, যা 38,999 টাকা দামে কেনা যাবে। তিনটি রঙের বিকল্পে আসে নাথিং ফোনটি- Black, White এবং Blue।
আগামী 14 জুলাই থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart থেকে বিক্রি করা হবে নাথিং ফোন 4বি।
আরও পড়ুন: 12000 টাকার কম দামে কিনুন 6000mAh ব্যাটারি সহ Samsung এর নতুন 5G স্মার্টফোন
You’re hot. So is Phone (4b).
— Nothing India (@nothingindia) July 7, 2026
Meet the eye candy feat. KR$NA.
In a new unibody, it’s got the focus-saving Glyph Bar and all our Essential AI tools to keep you in the moment. pic.twitter.com/5jn1fcQGxE
নাথিং ফোন 4বি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
স্পেসিফিকেশনের কথা বললে, নাথিং ফোন 4বি ফোনে বিশাল ডিসপ্লে দেওয়া হয়েছে যা 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার অ্যামোলেড স্ক্রিন সহ আসে। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 2000 নিটস পিক ব্রাইটনেস অফার করে। প্রসেসর হিসেবে নাথিং ফোনে Qualcomm Snapdragon 6 Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে। এর সাথে 8GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ পেয়ার করা। ফোনে ভেপার কুলিং চেম্বরও রয়েছে যা 4,400 sq mm হিট ডিসিপেশন সহ আসে।
স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি Nothing OS 4.1 তে কাজ করে। কোম্পানি এই ডিভাইসের জন্য তিন বছরের ওএস (OS) আপগ্রেড এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার দাবি করেছে।
ফটোগ্রাফির জন্য নাথিং ফোন 4বি ডিভাইসে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে OIS সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স পেয়ার করা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে নাথিং ফোন 6বি-তে দেওয়া হয়েছে 6000mAh-এর বিশাল ব্যাটারি এবং এটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া এটি 7.3W রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধাও দেয়। পাশাপাশি, ফোনে নাথিং-এর সিগনেচার ট্রান্সপারেন্ট ডিজাইন, গ্লিফ (Glyph) লাইটিং এলিমেন্ট এবং এআই (AI)-ভিত্তিক সফটওয়্যার ফিচার রয়েছে। এছাড়া এতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও স্টেরিও স্পিকার।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
