12000 টাকার কম দামে কিনুন 6000mAh ব্যাটারি সহ Samsung এর নতুন 5G স্মার্টফোন

12000 টাকার কম দামে কিনুন 6000mAh ব্যাটারি সহ Samsung এর নতুন 5G স্মার্টফোন

Flipkart Goat Sale চলাকালীন একাধিক স্মার্টফোনে দেদার ছাড় পাওয়া যাচ্ছে। আপনি যদি 15 হাজার টাকার কম বাজেটে Samsung স্মার্টফোন কিনতে চান তবে Samsung Galaxy F70e 5G একটি ভাল বিকল্প হতে পারে। স্যামসাং গ্যালাক্সি এফ70ই ফোনটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতে আনা হয়েছিল। ফিচারের হিসেবে গ্যালাক্সি এফ70ই 5জি ফোনে রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 6000mAh এর ব্যাটারি। এতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া। আসুন স্যামসাং গ্যালাক্সি এফ70ই ফোনটি কত দামে কেনা যাবে এবং অফার কী রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Samsung Galaxy F70e 5G ফোনের দাম কত

দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি ফোনের দাম 12,999 টাকায় শুরু হয়। এই দামে ফোনের 4GB+128GB স্টোরেজ মডেল আসে। এছাড়া ফোনের আরেকটি মডেল আসে, যা 6GB+128GB স্টোরেজ সহ আসে, যার দাম 14,999 টাকা।

আরও পড়ুন: ফ্লিপকার্ট GOAT sale: 45 হাজার টাকার বাজেটে Samsung Galaxy S25 FE নাকি Google Pixel 10a, কোনটি হবে বেস্ট চয়েজ

এছাড়া গ্রাহকরা Flipkart Axis Bank Card পেমেন্টে 1,125 টাকা ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম কমে 11,874 হয় যাবে। এছাড়া থাকছে এক্সচেঞ্জ অফারও, যেখানে আপনি পুরনো ফোনের বদলে নতুন ফোনে অতিরিক্ত ছাড় পেতে পারেন। এক্সচেঞ্জ অফারে আপনি ফোনের দাম 11,300 টাকা পর্যন্ত কম করতে পারবেন। তবে বলে দি এক্সচেঞ্জ অফারটি আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর কবরে।

স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি ফোনের স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি ফোনে রয়েছে 6.7 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে। এতে 720×1600 পিক্সেল রেজোলিউশন, রিফ্রেশ রেট 120Hz, পিক্সেল ডেনসিটি 260 PPI এবং পিক ব্রাইটনেস 800 নিটস পর্যন্ত অফার করা। ফোনকে সুরক্ষিত রাখতে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া। এই ফোনটি Android 16 এর ওপর তৈরি One UI 8 এর সাথে আসে।

প্রসেসর হিসেবে এই ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটে কাজ করে। এই ফোনকে ধুল এবং জলের ছিটা থেকে সুরক্ষিত রাখতে এতে IP54 রেটিং দেওয়া হয়েছে।

ক্যামেরা সেটআপের কথা বললে, গ্যালাক্সি এফ70ই 5জি ফোনের পেছনে রয়েছে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

আরও পড়ুন: 70 দিন পর্যন্ত প্রতিদিন ডেটা, আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ সুবিধা, Jio দিচ্ছে সমস্ত সুবিধা একটি রিচার্জ প্ল্যানে

পাওয়ার দিতে ফোনে 6000mAh এর ব্যাটারি রয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটি সুবিধার মধ্যে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, 3.5mm জ্যাক, 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.3, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile