iQOO Z11 Lite vs Realme Narzo 100x 5G vs Moto G77 Power: দাম থেকে ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি ফিচারের তুলনা

iQOO Z11 Lite vs Realme Narzo 100x 5G vs Moto G77 Power: দাম থেকে ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি ফিচারের তুলনা

আইকু সম্প্রতি ভারতে নতুন iQOO Z11 Lite স্মার্টফোন লঞ্চ করেছে, যার প্রতিযোগিতা বাজারে আগে থেকে থাকা Realme Narzo 100x 5G এবং Moto G77 Power ফোনের সাথে হবে। আইকু জি11 লাইট ফোনটি অক্টা-কোর MediaTek Dimensity 6300 6nm প্রসেসরে কাজ করে, অন্যদিকে রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে রয়েছে MediaTek Dimensity 6300 5G প্রসেসর। পাশাপাশি, মোটো জি77 পাওয়ার মডেলে রয়েছে MediaTek Dimensity 6400 চিপসেট। আইকু জি11 লাইট, রিয়েলমি নারজো 100এক্স 5জি এবং মোটো জি77 পাওয়ার এই তিনটি ফোনই 25 হাজার টাকার বাজেটে আসে। এই খবরে আমরা তিনটি ফোনের প্রতিযোগিতা করে আইকু জি11 লাইট, রিয়েলমি নারজো 100এক্স 5জি এবং মোটো জি77 পাওয়ার ফোনের ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি ফিচারের তুলনা করবো।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে iQOO Z11 Lite vs Realme Narzo 100x 5G vs Moto G77 Power ফোনের দাম কত এবং স্টোরেজ অপশন

দামের কথা বললে, আইকু জি11 লাইট ফোনের 4GB+128GB ভ্যারিয়্যান্টের দাম 19,499 টাকা, 6GB+128GB স্টোরেজের দাম 21,499 টাকা এবং 6GB+256GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা রাখা হয়েছে।

এছাড়া রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনের 4GB+128GB মডেলের দাম 20,999 টাকা, 6GB+128GB ভ্যারিয়্যান্টের দাম 22,999 টাকা এবং 6GB+256GB ভেরিয়েন্টের দাম 24,999 টাকা।

এর বিপরীতে, মোটো জি77 পাওয়ার ফোনের 8GB+128GB ভ্যারিয়্যান্টের দাম 25,999 টাকা রাখা হয়েছে।

আইকু জি11 লাইট নাকি রিয়েলমি নারজো 100এক্স 5জি নাকি মোটো জি77 পাওয়ার ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে ও রেজোলিউশন

নতুন আইকু জি11 লাইট ফোনে রয়েছে 6.74-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1600×720 পিক্সেল দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিট পিক ব্রাইটনেস সহ আসে। এছাড়া, রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে রয়েছে 6.6-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1570×720 পিক্সেল, রিফ্রেশ রেট 144Hz এবং পিক ব্রাইটনেস 1200 নিটস থাকছে। অন্যদিকে, মোটো জি77 পাওয়ার ফোনে দেওয়া হয়েছে 6.72-ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 2400×1080 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1,050 নিটস।

প্রসেসর

প্রসেসর হিসেবে আইকু জি11 লাইট ফোনে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 6300 6nm প্রসেসর এবং রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে রয়েছে MediaTek Dimensity 6300 5G প্রসেসর। পাশাপাশি মোটো জি77 পাওয়ার ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6400 চিপসেট।

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য আইকু জি11 লাইট ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 0.08 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলের জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে। তবে রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাওয়া যাবে এবং সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া। এছাড়া, মোটো জি77 পাওয়ার ফোনের রিয়ারে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া। এতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যাটারি ব্যাকআপ

পাওয়ার দিতে আইকু জি11 লাইট ফোনে দেওয়া হয়েছে 6500mAh ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে রয়েছে 8000mAh ব্যাটারি, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, মোটো জি77 পাওয়ার ফোনে রয়েছে 7000mAh এর ব্যাটারি, যা 30W টার্বোপাওয়ার চার্জিং এবং 6W ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট করে।

অপারেটিং সিস্টেম

অপারেটিং সিস্টাম হিসেবে, আইকু জি11 লাইট ফোনটি Android 16-ভিত্তিক Origin OS 6-এ চলে, যেখানে রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে রয়েছে Android 16-ভিত্তিক Realme UI 7.0। মোটো জি77 পাওয়ার ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমের সাথে আসে।

কানেক্টিভিটি

লেটেস্ট আইকু জি11 লাইট ফোনে রয়েছে 5G, 3.5mm অডিও জ্যাক, ডুয়াল 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.4, GPS এবং USB Type-C 2.0 পোর্ট। রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে ডুয়াল সিম সাপোর্ট, 5G, Wi-Fi 5, Bluetooth 5.3, ইয়ারফোন জ্যাক, USB Type-C পোর্ট এবং GPS সুবিধা রয়েছে। অন্যদিকে, মোটো জি77 পাওয়ার ফোনে 5G, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.4, GPS এবং USB Type-C পোর্ট রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile