Vivo T5 Lite 44W 5G vs OPPO K14 5G: ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি সহ দামের তুলনা
আপনার বাজেট যদি 20,000 টাকার আশেপাশে হয় এবং আপনি একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবেন, তবে Vivo T5 Lite 44W 5G এবং OPPO K14 5G দুটি শক্তিশালী ফোনে প্রতিযোগিতা হবে। দুটি ফোনই প্রায় একই প্রাইস সেগামেন্টে আসে এবংব এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর, 120Hz রিফ্রেশ রেট এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা মতো ফিচার পাওয়া যাবে। তবে ডিসপ্লে কোয়ালিটি, ব্যাটারি, ক্যামেরার ক্ষেত্রে ফোন দুটির নিজস্ব কিছু বিশেষত্ব রয়েছে। চলুন দেখে নেওয়া যাক, আপনার জন্য কোনটি সেরা পছন্দ হতে পারে।
SurveyVivo T5 Lite 44W 5G vs OPPO K14 5G: ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লে এবং ডিজাইনের
আপনি যদি মোবাইলে ভিডিও দেখেন, গেম খেলেন বা সোশ্যাল মিডিয়ায় অনেকটা সময় কাটান, তবে ভিভো টি5 লাইট 5জি ফোনটি ভালো পছন্দ হতে পারে। এতে রয়েছে 6.74 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট, 720×1600 পিক্সেল রেজোলিউশন দেওয়া। এটি স্ক্রোলিং করার সময় স্মুদ চলে। পাশাপাশি, ওপ্পো কে14 5জি ফোন রয়েছে 6.75 ইঞ্চি FHD+ ডিসপ্লে, যার 120Hz রিফ্রেশ রেট এবং 720×1570 পিক্সেল রেজোলিউশন দেওয়া।
পারফরম্যান্স এবং সফটওয়্যার
পারফরম্যান্সের ক্ষেত্রে, হাড্ডাহাড্ডি লড়াই ভিভো টি5 লাইট এবং ওপ্পো কে14 5জি দুটি স্মার্টফোনই একই MediaTek Dimensity 6300 প্রসেসরে কাজ করে। ফলে কল করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও স্ট্রিমিং, অনলাইন ক্লাস, ব্যাঙ্কিং অ্যাপ এবং সাধারণ গেম খেলার মতো প্রতিদিনের কাজগুলোতে এরা প্রায় একই রকম পারফরম্যান্স দেয়।
পার্থক্যটা মূলত সফটওয়্যারের ক্ষেত্রে। ওপ্পো কে14 5জি চলে ColorOS-এ এবং ভিভো টি5 লাইট চলে OriginOS-এ। কোন ইন্টারফেসটি আপনার বেশি পছন্দ, তা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত পছন্দের বিষয়।
ক্যামেরাতে আসল পার্থক্য
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো টি5 লাইট ফোনে একটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে এবং এবং 8MP সেলফি ক্যামেরা।। এছাড়া ওপ্পো কে14 5জি ফোনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা 2 মেগাপিক্সেল দেওয়া। এতে সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ারফুল কোন ফোনের ব্যাটারি
ব্যাটারির ক্ষেত্রে ভিভো টি5 লাইট 5জি ফোনে রয়েছে বিশাল 6500mAh ব্যাটারি যা 44W Flash চার্জ সহ দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দেওয়ার দাবি করে। ওপ্পো কে14 5জি ফোনে দেওয়া 7000mAh ব্যাটারি যার সাথে 45W Fast Charging সাপোর্ট করা।
ভারতে ভিভো টি5 লাইট 5জি নাকি ওপ্পো কে14 5জি ফোনের দাম কত
দামের কথা বললে, ভিভো টি5 লাইট 5জি ফোনের দাম 19,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 4GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 6GB + 128GB স্টোরেজ মডেলটি 21,999 টাকা দামে আসে এবং 6GB + 256GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: 6500mAh ব্যাটারি সহ iQOO ভারতে লঞ্চ করল নতুন 5G স্মার্টফোন, দাম মাত্র 17,999 টাকা
এছাড়া, ওপ্পো কে14 5জি ফোনের দাম শুরু হয় 21,999 টাকা থেকে, যা 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম 27,999 টাকা।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile