প্রথম সেলেই iQOO Z11 Lite ফোনটি সস্তায় কেনার সুযোগ, রয়েছে 50MP ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি

প্রথম সেলেই iQOO Z11 Lite ফোনটি সস্তায় কেনার সুযোগ, রয়েছে 50MP ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি

আইকু গত সপ্তাহে ভারতে নতুন iQOO Z11 Lite 5G স্মার্টফোন লঞ্চ করেছে এবং আজ 30 জুলাই থেকে নতুন আইকু জি11 লাইট ফোনের বিক্রি শুরু হয়েছে। জি11 লাইট ফোনে ফিচার হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 6500mAh ব্যাটারি। ভারতে আইকু জি11 লাইট ফোনটি 19,499 টাকার শুরুর দামে আসে। আসুন আইকু জি11 লাইট-এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে iQOO Z11 Lite ফোনের দাম এবং অফার

দামের কথা বললে, আইকু জি11 লাইট ফোনের প্রথম সেল আজ 30 জুলাই শুরু হয়েছে। আইকু জি11 লাইট ফোনের 4GB+128GB স্টোরেজ মডেলের দাম 19,499 টাকা থেকে শুরু হয়। এতে 6GB+128GB মডেলটি 21,499 টাকায় এবং 6GB+256GB স্টোরেজ মডেলের দাম 24,499 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: Vivo T5e vs Samsung Galaxy M17e 5G vs Realme P4 Lite 5G: 16 হাজার টাকার বাজেটে ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি সহ দামের তুলনা

গ্রাহকরা আইকুর অফিসিয়াল ওয়েবসাইট, Amazon এবং অফলাইন স্টোর থেকে ফোনটি কিনতে পারবেন। লঞ্চ অফার হিসেবে, কোম্পানি এতে ICICI Bank বা HDFC Bank কার্ড পেমেন্টে 1500 টাকার ছাড় পাওয়া যাবে। এছাড়া, গ্রাহকরা 3 মাস পর্যন্ত নো-কস্ট EMI-এর সুবিধাও পাবেন।

আইকু জি11 লাইট ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ফিচারের কথা বলেল, আইকু জি11 লাইট ফোনে রয়েছে 6.74-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1600×720 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1200 নিটস দেওয়া। ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এটি অক্টা-কোর MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে।

এটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি Origin OS 6-এ চলে এবং এতে 44W ফাস্ট চার্জিং সুবিধা সহ 6500mAh ব্যাটারি রয়েছে।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, জি11 লাইট ফোনের পেছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 0.08 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এটি IP65 রেটিং-সহ আসে। কানেক্টিভিটির ক্ষেত্রে এতে রয়েছে 5G, 3.5mm অডিও জ্যাক, ডুয়াল 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.4, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি 2.0 পোর্ট।

আরও পড়ুন: Jio vs Vodafone Idea: 200 টাকার প্ল্যানে কোন কোম্পানি দিচ্ছে বেশি সুবিধা, থাকছে OTT সাপোর্ট এবং ডেটা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile