মাত্র 12,499 টাকা দামে 7000mAh ব্যাটারি সহ Realme 5G স্মার্টফোনের সেল শুরু, জানুন সেল অফার এবং স্পেক্স কী

HIGHLIGHTS

আজ 21 এপ্রিল রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনের প্রথম সেল শুরু

নারজো 100 লাইট 5জি ফোনে 7000mAh এর বড় ব্যাটারি দেওয়া হয়েছে

রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনের দাম 12,499 টাকা থেকে শুরু হয়

Realme Narzo 100 Lite 5G First sale: রিয়েলমি গত সপ্তাহ ভারতে তার নতুন বাজেট ফোন নারজো 100 লাইট 5জি লঞ্চ করেছিল। আজ 21 এপ্রিল রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনের প্রথম সেল রাখা হয়েছে। 7000mAh ব্যাটারি সহ আসা নারজো 100 লাইট 5জি ফোন অফারের সাথে আরও সস্তায় কেনা যাবে। 15 হাজার টাকার কম দামে আজ রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনটি কেনার সুযোগ রয়েছে। আসুন জেনে নেওয়া যাক নারজো 100 লাইট 5জি ফোনের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

ভারতে Realme Narzo 100 Lite 5G ফোনের দাম কত

দামের কথা বললে, রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনের দাম 12,499 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 4GB+64GB স্টোরেজ মডেল কেনা যাবে। তবে বলে দি যে ফোনের এই দাম আজ প্রথম সেলে অফারের আওতায় কেনা যাবে।

আরও পড়ুন: 9020mAh বিশাল ব্যাটারি সহ Vivo T5 Pro ফোনের আজ সেল, 2000 টাকা সস্তায় কেনার সুযোগ

এছাড়া ফোনের বাকি দুটি মডেলও আনা হয়েছে। এতে 4GB+128GB স্টোরেজ মডেলের দাম 13,499 টাকা এবং 6GB+128GB স্টোরেজের দাম 14,999 টাকায় অফারের সাথে কেনা যাবে।

রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনের ফিচার এবং স্পেক্স

ব্যাটারির কথা বললে, নারজো 100 লাইট 5জি ফোনে 7000mAh এর বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এতে AI পাওয়ার সেভিং এবং সুপার পাওয়ার সেভিং মোডও দেওয়া। বিশেষ জিনিস হল যে 1 শতাংশ ব্যাটারি থাকলেও এই ফোনটি প্রায় 40 মিনিট পর্যন্ত কলিং সাপোর্ট করতে পারে। ফোনের চার্জিংয়ের জন্য 15W ফাস্ট চার্জিং রিভার্স চার্জিং সাপোর্টও দেওয়া হয়েছে।

প্রসেসর হিসেবে রিয়েলমি নারজো 100 লাইট 5জি ফোনে অফার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 অক্টা-কোর চিপসেট, যা 6nm টেকনোলজির উভর চলে।

ডিসপ্লের কথা বললে, নারজো 100 লাইট 5জি ফোনে থাকছে 144Hz রিফ্রেশ রেট সহ Eye Comfort ডিসপ্লে, যা এই সেগামেন্টে বিশেষ। এতে 900 নিটস পর্যন্ত সাপোর্ট করে।

আরও পড়ুন: Apple New CEO: অ্যাপল এর নতুন সিইও এর ঘোষণা, 15 বছর পর পদত্যাগের করবেন Tim Cook

ফটোগ্রাফির ক্ষেত্রে নারজো 100 লাইট 5জি ফোনে 13MP AI রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে 5MP ফ্রন্ট ক্যামেরা।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :