Realme কোম্পানি তার আপকামিং Realme GT Neo 6 বাজারে আনতে প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি শীঘ্রই এই ফোনটি বাজারে আনতে চলেছে। বেশ কয়েক দিন ধরে অনলাইনে ফোনের স্পেসিফিকেশন সামনে আসছে।
Survey
✅ Thank you for completing the survey!
Realme GT Neo 6 ফোনটি স্লিম বেজেল সহ OLED ডিসপ্লে সহ আসতে পারে। GT Neo 6 ফোনে Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকতে পারে। এছাড়া, ডিভাইসে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক ফোনে আর কী কী ফিচার থাকবে।
রিয়েলমি GT Neo 6 সম্পর্কে কোম্পানি এখনও পর্যন্ত কোনো নিশ্চিত করেনি। তবে টিপস্টর ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো-ব্লগিং সাইট Weibo-তে ফোনের সম্পর্কে জানিয়েছে। তবে টিপস্টার ফোনের নাম বলেনি, কিন্ত এমন মনে হচ্ছে যে এটি Realme GT Neo 6 ফোনের লিক হতে পারে।
ডিসপ্লে: Realme GT Neo 6 ফোনে স্লিম বেজেল সহ OLED থাকতে পারে। এই ডিসপ্লে 1.5K রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনের ডিসপ্লের সাইজ সম্পর্কে এখনও কোনও তথ্য় দেয়নি টিপস্টার।
প্রসেসর: Realme GT Neo 6 স্মার্টফোনটি Snapdragon 8 Gen 2 ভার্সনে কাজ করতে পারে। আশা করা হচ্ছে যে ফোনে LPDDR5x RAM এবং UFS 4.0 স্টোরেজ সাপোর্ট থাকতে পারে।
ব্যাটারি: ফোনের ব্যাটারির কথা বললে এতে বড় ব্যাটারি দেওয়া যেতে পারে। এই ফোনটি 100W ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile