শক্তিশালী Dimensity 7400 Turbo প্রসেসর সহ ভারতে শীঘ্রই আসছে iQOO 5G স্মার্টফোন, সবচেয়ে ফাস্ট স্মার্টফোন হওয়ার দাবি

HIGHLIGHTS

আইকিউ এর নতুন স্মার্টফোন iQOO Z11x 5G ভারতে শীঘ্রই লঞ্চ করা হবে

আইকিউ জেড11এক্স 5জি ফোনে প্রসেসর হিসেবে MediaTek Dimensity 7400 Turbo দেওয়া হবে

আইকিউ দাবি করেছে যে এটি 23,000 টাকার কম দামে সবচেয়ে ফাস্ট স্মার্টফোন হবে

শক্তিশালী Dimensity 7400 Turbo প্রসেসর সহ ভারতে শীঘ্রই আসছে iQOO 5G স্মার্টফোন, সবচেয়ে ফাস্ট স্মার্টফোন হওয়ার দাবি

আইকিউ এর নতুন স্মার্টফোন ভারতে শীঘ্রই লঞ্চ করা হবে। সম্প্রতি iQOO Z11x 5G একটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে স্পট করা হয়েছে। কোম্পানির ওয়েবসাইটে স্মার্টফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে, যেখানে আগামী আইকিউ জেড11এক্স 5জি ফোনের ডিজাইন এবং প্রাইমারি স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iQOO Z11x 5G ফোনের ফিচার এবং স্পেক্স কেমন হবে

আইকিউ জানিয়েছে যে ভারতে এই স্মার্টফোন শীঘ্রই লঞ্চ করা হবে। আইকিউ জেড11এক্স 5জি কোম্পানির অনলাইন স্টোর থেকে বিক্রি করা হবে। প্রসেসর হিসেবে আইকিউ দাবি করেছে যে এটি 23,000 টাকার কম দামে সবচেয়ে ফাস্ট স্মার্টফোন হবে। আইকিউ জেড11এক্স 5জি ফোনে প্রসেসর হিসেবে MediaTek Dimensity 7400 Turbo দেওয়া হবে।

আরও পড়ুন: Jio vs Airtel vs VI vs BSNL: পুরো মাস প্রতিদিন 2GB পর্যন্ত ডেটা, আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ সুবিধা, কার রিচার্জ প্ল্যানে মিলবে এই সমস্ত কিছু, দেখে নি তুলনা

আপকামিং স্মার্টফোনে একটি স্কয়ার শেপের ক্যামেরা আইল্যান্ডে LED ফ্ল্যাশ সহ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট থাকবে। আইকিউ জেড11এক্স 5জি ফোনে 6.76-ইঞ্চি ফুল HD+ টাচস্ক্রিন থাকবে বলে আশা করা হচ্ছে। এটি 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলে পেয়ার করা যেতে পারে।

বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম Geekbench সাইটে সম্প্রতি আইকিউ জেড11এক্স 5জি ফোনটি দেখা গেছে। খবর অনুযায়ী স্মার্টফোনে একটি Mali-G615 MC2 GPU রয়েছে। এটি সিঙ্গেল-কোর পরীক্ষায় 1,057 পয়েন্ট এবং মাল্টি-কোর পরীক্ষায় 2,704 পয়েন্ট করেছে। আইকিউ জেড11এক্স 5জি OpenCL পরীক্ষায় 3,050 পয়েন্ট পেয়েছে।

আরও পড়ুন: ভারতে আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে Nothing Phone 4a এবং Nothing Phone 4a Pro স্মার্টফোন, জানুন দাম এবং ফিচার কেমন হবে

iQOO Z11 Turbo সম্প্রতি চীনে চালু করা হয়েছে। স্মার্টফোনটি 12GB RAM+256GB স্টোরেজ, 16GB+ 256GB, 12GB+512GB, 16GB+512GB, এবং 16GB + 1TB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo