দুর্গাপূজার আগেই শুরু হচ্ছে Flipkart Big Billion Days 2026 সেল, থাকবে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও

HIGHLIGHTS

দুর্গাপূজা 2026 শুরু হওয়ার আগেই ফ্লিপকার্ট তার বছরের সবচেয়ে বড় সেল Flipkart Big Billion Days 2026 এর ঘোষণা করে দিয়েছে

ফ্লিপকার্ট অফিসিয়ালভাবে ঘোষণা করেছে যে তার বিগ বিলিয়ান ডেজ সেল আগামী 9 অক্টোবর শুরু হবে

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ 2026 সেল চলাকালীন আপনি টিভি, ফ্রিজ, স্মার্টফোন, ল্যাপটপ, হেডফোন, সাউন্ডবার সহ এসি মতো জিনিস অনেক কম দামে কিনতে পারবেন

দুর্গাপূজার আগেই শুরু হচ্ছে Flipkart Big Billion Days 2026 সেল, থাকবে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও

Flipkart Big Billion Days 2026: দুর্গাপূজা 2026 শুরু হওয়ার আগেই ফ্লিপকার্ট তার এই বছরের সবচেয়ে বড় সেল বিগ বিলিয়ন ডেজ 2026 এর ঘোষণা করে দিয়েছে। ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ 2026 সেল চলাকালীন আপনি টিভি, ফ্রিজ, স্মার্টফোন, ল্যাপটপ, হেডফোন, সাউন্ডবার সহ এসি মতো জিনিস অনেক কম দামে কিনতে পারবেন। ই-কমার্স সাইট অফিসিয়ালভাবে ঘোষণা করেছে যে এই সেল 9 অক্টোবর থেকে শুরু হবে। এই সেলে কম দামের পাশাপাশি, বিভিন্ন ব্যাঙ্কের অফার এবং এক্সচেঞ্জ ডিলের মাধ্যমে গ্রাহকরা তাদের পছন্দের জিনিস সস্তায় কিনতে পারবেন। বলে দি যে সম্প্রতি ফ্লিপকার্ট সেলের তারিখ প্রকাশ হওয়ার আগেই লিক হয়েছিল। আসুন, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ 2026 সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Flipkart Big Billion Days 2026 সেল কবে থেকে শুরু হবে

ফ্লিপকার্ট অফিসিয়ালভাবে ঘোষণা করেছে যে তার বিগ বিলিয়ান ডেজ সেল আগামী 9 অক্টোবর শুরু হবে। এছাড়া প্লাস, ব্ল্যাক এবং ফ্লিপকার্ট ক্রেডিট কার্ড মেম্বাররা 8 অক্টোবর থেকেই এই সেলের সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। যার মানে মেম্বারশিপের সাথে গ্রাহকরা এক দিন আগেই জিনিস কেনার সুযোগ পাবেন।

আরও পড়ুন: 16 হাজার টাকায় 7000mAh ব্যাটারি সহ Oppo লঞ্চ করল শক্তিশালী 5G স্মার্টফোন

Flipkart Big Billion Days 2026 begin from 9 October

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ 2026 সেলে ব্যাঙ্ক অফার

ই-কমার্স সাইট একটি মাইক্রোসাইটের মাধ্যমে ব্যাঙ্ক অফারগুলোর কথা জানিয়েছে। এতে দেখা যাচ্ছে যে, ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ ২০২৬ চলাকালীন অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড পেমেন্ট গ্রাহকরা 10 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

এছাড়াও, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে লেনদেন করলে 10 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। সুপার মানি বাই ফ্লিপকার্ট ব্যবহার করে প্রথম পেমেন্টে গ্রাহকরা 10 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাকও পাবেন। BHIM, CRED, Paytm ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করলেও অতিরিক্ত ছাড় পাওয়ার সুযোগ থাকবে। ব্যাঙ্ক অফার ছাড়াও, সেলের সময় পুরনো ডিভাইস এক্সচেঞ্জ করেও গ্রাহকরা সাশ্রয় করতে পারবেন।

কোন কোন কোম্পানির প্রোডাক্টে পাওয়া যাবে অফার

টিজার অনুযায়ী, এসার, হায়ার, জেবিএল, অ্যারিস্টোক্র্যাট এবং টিসিএল-এর মতো ব্র্যান্ডগুলো তালিকাভুক্ত হয়েছে এবং আশা করা হচ্ছে যে এই ব্র্যান্ডগুলো দারুণ ছাড় দেবে। এছাড়া স্মার্টফোন, ল্যাপটপ, টিভি এবং অডিওর মতো আরও অনেক পণ্যও আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাবে।

আরও পড়ুন: 6000 টাকার বেশি সস্তা হয় গেল 12GB RAM এবং 50MP সেলফি ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ Realme 5G স্মার্টফোন

খুব শীঘ্রই ই-কমার্স সাইটটিতে সেরা ডিল বা অফারগুলো প্রকাশ করা হবে। এর মধ্যে থাকবে প্রাইস ক্র্যাশ, বিবিডি স্পেশালস, টিক-টক ডিলস, ব্র্যান্ড আওয়ার্স, ডাবল ডিসকাউন্ট এবং রাশ আওয়ার্স এর মতো অফার। সাধারণত দীপাবলির সময় আয়োজিত ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, স্মার্ট টিভি, স্মার্টওয়াচ, ইয়ারবাড, হোম অ্যাপ্লায়েন্সে এবং ইলেকট্রনিক্স-সহ বিভিন্ন প্রোডাক্টের ওপর বিপুল ছাড় পাওয়া যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile