1 মার্চ থেকে সিম কার্ড ছাড়া WhatsApp করবে না কাজ, কেন্দ্র সরকারের নতুন নিয়ম
WhatsApp SIM binding Rule: কেন্দ্রীয় সরকার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে 28 ফেব্রুয়ারির পর থেকে হোয়াটসঅ্যাপ কেবল সিম বাইন্ডিং নিয়মের অধীনেই কাজ করবে। নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার স্মার্টফোনে সিম কার্ড না থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল, স্ন্যাপচ্যাট, শেয়ারচ্যাট, জিওচ্যাট এবং আরাতই আর কাজ করবে না। তাছাড়া, হোয়াটসঅ্যাপ ওয়েব ছয় ঘন্টা পর নিজে থেকে লগ আউট হয় যাবে। সরকার দাবি করেছে যে এটি সাইবার প্রতারকদের ধরতে সাহায্য করবে। আসুন এই সরকারি নিয়মের বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
SurveyWhatsApp SIM Binding rules (সিম বাইন্ডিং) কী?
সিম বাইন্ডিং হলো একটি নিরাপত্তা ব্যবস্থা যা আপনার ডিজিটাল অ্যাকাউন্টকে (বিশেষ করে ব্যাংকিং বা ফিন্যান্স অ্যাপ) আপনার ফোনের নির্দিষ্ট সিম কার্ড এবং ডিভাইসের সাথে শক্তভাবে জুড়ে দেয়। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হল যে কোনও হ্যাকার বা প্রতারক অন্য ডিভাইসে আপনার নম্বর ব্যবহার করতে পারবে না।
যখন কোনও অ্যাপ সিম বাইন্ডিংয়ের মাধ্যমে লিঙ্ক করা হয়, তখনই সেই অ্যাপটি খুলবে যদি ব্যবহারকারীর রেজিস্টার্ড সিম কার্ডটি বর্তমানে একই ফোনে এক্টিভ থাকে। এই নতুন নিয়ম 1 মার্চ, 2026 থেকে কার্যকর হবে, যার পরে ব্যবহারকারীরা আর সিম কার্ড ছাড়া অ্যাপ ব্যবহার করতে পারবেন না।
হোয়াটসঅ্যাপ সিম নতুন নিয়ম এবং পুরানো নিয়ম
বর্তমানে, যদি আপনি আপনার ফোন থেকে সিম কার্ডটি সরিয়ে ফেলেন, অথবা সিমটি বর্তমানে ফোনে এক্টিভ না থাকে, তাহলেও হোয়াটসঅ্যাপ কাজ করতে থাকবে। তবে নতুন নিয়ম অনুযায়ী, রেজিস্টার্ড সিমটি সেই সময় ফোনে থাকতে হবে এবং সক্রিয় থাকতে হবে।
এছাড়া হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন কয়েক সপ্তাহ ধরে থাকে। নতুন নিয়ম অনুযায়ী, নিরাপত্তার কারণে ছয় ঘন্টা পরে হোয়াটসঅ্যাপ অটোমেটিক লগ আউট হয়ে যাবে। বর্তমানে, একটি OTP ব্যবহার করে লগইন করা যেতে পারে, তবে নতুন নিয়ম অনুযায়ী, সিমটি লিঙ্ক না করা থাকলেও অ্যাপটি কাজ করা বন্ধ করে দেবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile