Realme GT 7T Gets Rs 8000 upto Price Cut on Flipkart deal
আপনি কি সস্তায় শক্তিশালী ফিচার সহ একটি ভাল গেমিং স্মার্টফোন কিনতে চাইছেন তবে Flipkart দিচ্ছে আপনাকে সুযোগ। Realme GT 7T ফোনটি শক্তিশালী ফিচার সহ দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। রিয়েলমি জিটি 7টি ফোনটি লঞ্চ প্রাইস থেকে 7000 টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে। ফোনের সমস্ত মডেল সস্তায় বিক্রি হচ্ছে। অফারের সাথে রিয়েলমি জিটি 7টি ফোনটি 30 হাজার টাকার কম দামে কেনার সুযোগ রয়েছে। আসুন রিয়েলমি জিটি 7টি ফোনের অফার এক নজরে জেনে নেওয়া যাক।
অফার হিসেবে, রিয়েলমি জিটি 7টি ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেলটি 37,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। তবে এখন ফ্লিপকার্ট সাইটে এই ফোনটি 31,499 টাকা দামে বিক্রি হচ্ছে। যার মানে ফোনে 6,500 টাকা পর্যন্ত সোজা ছাড় পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: Tecno Pova 8 vs Vivo T5 Pro 5G vs Realme 15 Pro 5G: 35 হাজার টাকার কম দামে কোন ফোনটি হবে সেরা চয়েজ
শুধু তাই নয়, কোম্পানি রিয়েলমি জিটি 7টি ফোনটি ব্যাঙ্ক অফারের সাথে ফোনটি আরও সস্তায় কেনা যাবে। কোম্পানি এতে Flipkart Axis ক্রেডিট কার্ড এবং Flipkart SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1575 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। যার পরে ফোনের দাম আরও কমে 29,924 টাকা হয় যাবে। এই সমস্ত অফারের সাথে রিয়েলমি জিটি 7টি ফোনটি মোট 8075 টাকা সস্তায় কেনা যাবে।
ফিচারের কথা বললে, রিয়েলমি জিটি 7টি ফোনে Android 15-ভিত্তিক Realme UI 6.0 অপারেটিং সিস্টেম এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার দিতে রিয়েলমি জিটি 7টি ফোনটি 7000mAh এর ব্যাটারি রয়েছে যা 120W চার্জিং সাপোর্ট করে। ফোনগুলো চার বছরের ওএস (OS) আপগ্রেড এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট পাবে।
এছাড়া রিয়েলমি জিটি 7টি ফোনে ডিসপ্লে হিসেবে 6.80 ইঞ্চির (1280×2800 পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যাতে 6000 নিটস পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। প্রসেসর হিসেবে, রিয়েলমি জিটি 7টি ফোনটি Dimensity 8400-Max চিপসেটে কাজ করে। এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
আরও পড়ুন: মাত্র 799 টাকায় Jio আনল 4G ফোন, UPI পেমেন্ট থেকে ছবি তোলা, একটি ক্লিকে হবে সবকিছু
ফটোগ্রাফির জন্য, রিয়েলমি জিটি 7টি মডেলে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যাতে 50 মেগাপিক্সেলের Sony IMX896 সেন্সর এবং 8 মেগাপিক্সেলের OV08D10 আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।