Digit.in

Realme GT 2 সিরিজে থাকবে 50MP ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা, আগামী সপ্তাহে হবে লঞ্চ

Highlights

Realme GT 2 ফোন 20 ডিসেম্বর লঞ্চ করতে চলেছে

Realme এই ফোনে Qualcomm-এর লেটেস্ট প্রসেসর Snapdragon 8 Gen 1 দিতে চলেছে

Realme GT 2 ফোনে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে

Realme GT 2 সিরিজে থাকবে 50MP ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা, আগামী সপ্তাহে হবে লঞ্চ

Realme তার নতুন ফ্ল্যাগশিপ সিরিজ Realme GT 2 ফোন 20 ডিসেম্বর লঞ্চ করতে চলেছে। এই সিরিজের আওতায় কোম্পানি অনেক হ্যান্ডসেট লঞ্চ করবে। লঞ্চ হওয়া এই ডিভাইসগুলির মধ্যে Realme GT 2 Pro সবচেয়ে চর্চায় রয়েছে। রিপোর্ট অনুযায়ী, কোম্পানি এই ফোনে Qualcomm-এর লেটেস্ট প্রসেসর Snapdragon 8 Gen 1 দিতে চলেছে। এছাড়াও এই ফোন 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ এবং QHD+ ডিসপ্লে ছাড়াও দুটি 50-মেগাপিক্সেল ক্যামেরা পাবে। আসুন জেনে নেওয়া যাক এই ফোন সম্পর্কে..

Realme GT 2 Pro-এর ফিচার এবং স্পেসিফিকেশন

Realme-র এই ফোন 6.7-ইঞ্চি QHD+ AMOLED ডিসপ্লের সাথে আসবে। ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং HDR ছাড়াও MEMC সাপোর্ট পাওয়া যাবে। ফোনে পাওয়া ডিসপ্লে হবে পাঞ্চ-হোল ডিজাইনের এবং আপনি এতে পাতলা বেজেল দেখা যেতে পাবেন।

ফটোগ্রাফির জন্য কোম্পানি এই ফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। এতে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে একটি 50-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে এবং একটি 8-মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে। ফোনে পাওয়া 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা OIS সাপোর্ট সহ আসবে। সেলফির কথা বললে, কোম্পানি এই ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিতে চলেছে।

ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এই ফোন 12GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ আসবে। প্রসেসর হিসেবে কোম্পানি এই ফোনে Snapdragon 8 Gen 1 চিপসেট দিতে চলেছে। ব্যাটারির কথা বললে, ফোনে 5000mAh ব্যাটারি পাওয়া যাবে যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Android 12 এর উপর ভিত্তি করে Realme UI 3.0-এ কাজ করবে Realme GT 2 Pro। কানেক্টিভিটির জন্য, ফোনে Wi-Fi 6, Bluetooth 5.2, GPS, NFC এবং USB Type-C পোর্টের মত অপশনগুলি পেতে পারে বলে আশা করা হচ্ছে। ভারতে, কোম্পানি প্রায় 60 হাজার টাকা দামের সাথে এই ফোনটি লঞ্চ করতে পারে।

Digit Bangla

Digit Bangla

Digit Bangla

View full profile