আনলিমিটেড 5G ডেটা সহ Jio এর দুটি সস্তা রিচার্জ প্ল্যান, মাত্র 198 টাকা থেকে শুরু
ভারতে সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio তাদের গ্রাহকদের জন্য বেশ কয়েকটি সস্তা 5G রিচার্জ প্ল্যান অফার করে। এই প্ল্যানটি এমন গ্রাহকদের জন্য যারা সস্তা প্ল্যান পছন্দ করেন। জিওর 5G নেটওয়ার্ক দেশের প্রায় সমস্ত সার্কেলে পাওয়া যাবে। 2024 সালে জিও ঘোষণা করেছিল যে শুধুমাত্র এমন রিচার্জ প্ল্যান যা 2GB ডেটা বা তার চেয়ে বেশি ডেটা অফার করে তাদের সাথেই 5G পরিষেবা পাওয়া যাবে। এখানে আমরা জিওর এমন দুটি সস্তা 5জি প্ল্যানের বিষয় বলবো যা কম খরচে গ্রাহকদের 5G পরিষেবা দেবে।
Survey2026 সালে Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিও এর 198 টাকার রিচার্জ প্ল্যান
জিও গ্রাহকদের 198 টাকার প্রিপেইড প্ল্যান অফার করে। 198 টাকার প্রিপেইড প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কল, 100 SMS প্রতিদিন এবং 2GB ডেটা অফার করে। এই প্রিপেইড প্ল্যানে মাত্র 14 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে। তবে এটি শুধুমাত্র 4G এর ক্ষেত্রে প্রযোজ্য, কারণ কোম্পানি এই প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা অফার করে।
349 টাকার রিলায়েন্স জিওর প্রিপেইড প্ল্যান
আরেকটি সস্তা 5জি রিচার্জ প্ল্যান হল 349 টাকার। এই প্ল্যানের সাথে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং, 100 SMS প্রতিদিন এবং 2 জিবি প্রতিদিন ডেটা পাবেন। এই প্ল্যানের সাথেও ডেটা লিমিট শেষ হওয়ার পর 64Kbps স্পিডে ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের সাথেও আনলিমিটেড 5G ডেটা অফার করা হয়।
জিওর 5জি সম্পর্কে সবচেয়ে ভালো বিষয় হল গ্রাহকরা আনলিমিটেড ডেটা পাবেন।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile