Samsung Galaxy F70e 5G vs Realme P4x 5G: 20 হাজারের বাজেটে কোন স্মার্টফোন হবে আপনার চয়েজ স্যামসাং নাকি রিয়েলমি
Samsung ভারতে তাদের নতুন সস্তা স্মার্টফোন Samsung Galaxy F70e 5G লঞ্চ করেছে। ভারতীয় বাজারে স্যামসাং গ্যালাক্সি এফ70ই ফোনের প্রতিযোগিতা Realme P4x 5G ফোনের সাথে হবে। গ্যালাক্সি এফ70ই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসরে কাজ করে, অন্যদিকে রিয়েলমি পি4এক্স 5জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আল্ট্রা 5জি প্রসেসরে চলে। এখানে আমরা স্যামসাং গ্যালাক্সি এফ70ই এবং রিয়েলমি পি4এক্স 5জি ফোনের তুলনা করে দেখবো যে কোন ফোনটি দাম এবং স্পেসিফিকেশনে এগিয়ে।
Surveyভারতে Samsung Galaxy F70e 5G vs Realme P4x 5G ফোনের দাম কত
দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ70ই ফোনের 4GB RAM+128GB স্টোরেজের দাম 12,999 টাকা এবং 6GB+128GB স্টোরেজ মডেলের দাম 14,999 টাকা রাখা হয়েছে। পাশাপাশি, রিয়েলমি পি4এক্স 5জি ফোনের 6GB+128GB মডেলটি 15,499 টাকায়, 8GB+128GB স্টোরেজ মডেলটি 16,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ মডেলটি 17,999 টাকায় কেনা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এফ70ই এবং রিয়েলমি পি4এক্স 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লের কথা বললে, গ্যালাক্সি এফ70ই 5জি ফোনে রয়েছে 6.7 ইঞ্চি HD+ LCD ডিসপ্লে যার রেজোলিউশন 720×1600 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 800 nits পর্যন্ত পিক ব্রাইটনেস। রিয়েলমি পি4এক্স 5জি ফোনে রয়েছে 6.72-ইঞ্চি FHD+ ডিসপ্লে যার রেজোলিউশন 1080×2400 পিক্সেল, সর্বোচ্চ উজ্জ্বলতা 1000 নিট এবং 144Hz রিফ্রেশ রেট।
ক্যামেরার ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এফ70ই 5জি ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া রিয়েলমি পি4এক্স 5জি ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি AI ক্যামেরা এবং পিছনে 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া।
ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে গ্যালাক্সি এফ70ই 5জি রয়েছে 6000mAh ব্যাটারি যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট। তবে স্যামসাংয়ের তুলনায় রিয়েলমি পি4এক্স 5জি ফোন অফার করছে 7000mAh ব্যাটারি যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: 6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Oppo K14x 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত এবং স্পেক্স
কানেক্টিভিটি অপশনে গ্যালাক্সি এফ70ই 5জি ফোনে পাওয়া যাবে ডুয়াল সিম, 3.5mm জ্যাক, 5G, Wi-Fi, Bluetooth 5.3, GPS এবং একটি USB Type-C পোর্ট রয়েছে। অন্যদিকে, রিয়েলমি পি4এক্স 5জি তে রয়েছে 5G, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS এবং একটি USB Type-C পোর্ট।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile