লঞ্চের আগে iQOO 15R স্মার্টফোনের ডিসপ্লে, প্রসেসর এবং ব্যাটারি ডিটেল হল ফাঁস, 24 ফেব্রুয়ারি আসবে ভারতে

HIGHLIGHTS

আইকিউ কোম্পানির নতুন স্মার্টফোন iQOO 15R ভারতে শীঘ্রই লঞ্চ হবে

আইকিউ 15আর ভারতে 24শে ফেব্রুয়ারি লঞ্চ হবে

আইকিউ 15আর ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7600mAh ব্যাটারি থাকবে বলে দাবি করেছে কোম্পানি

লঞ্চের আগে iQOO 15R স্মার্টফোনের ডিসপ্লে, প্রসেসর এবং ব্যাটারি ডিটেল হল ফাঁস, 24 ফেব্রুয়ারি আসবে ভারতে

আইকিউ কোম্পানির নতুন স্মার্টফোন iQOO 15R ভারতে শীঘ্রই লঞ্চ হবে। আইকিউ 15আর স্মার্টফোনে একটি স্কয়ার শেপ ক্যামেরা মডিউল থাকবে। আইকিউ 15আর ফোনে থাকবে 7600mAh ব্যাটারি সহ 100W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। নতুন ফোনের লঞ্চিংয়ের আগেই কোম্পানি নতুন তথ্য শেয়ার করেছে। আইকিউ তার আপকামিং গেমিং সেন্ট্রিক স্মার্টফোনের ডিসপ্লে এবং পারফরম্যান্স সম্পর্কে ডিটেল শেযার করেছে। আইকিউ এর তরফ থেকে নতুন ডিটেলে আইকিউ 15আর এর বিষয় অনেক কিছু পরিষ্কার করে দেয়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে কবে লঞ্চ হবে iQOO 15R স্মার্টফোন

আইকিউ 15আর ভারতে 24শে ফেব্রুয়ারি লঞ্চ হবে। এই স্মার্টফোনের জন্য একটি মাইক্রোসাইট ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ লাইভ করা হয়েছে।

কেমন হবে iQOO 15R স্মার্টফোনের ডিসপ্লে

কোম্পানি নিশ্চিত করেছে যে আইকিউ 15আর স্মার্টফোনে থাকবে 1.5K রেজোলিউশনের AMOLED ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট 144Hz এবং 5000 নিটস পিক ব্রাইটনেস। ডিসপ্লেটি HDR10+ কন্টেন্ট সাপোর্ট করবে।

আরও পড়ুন: Jio vs Airtel vs Vi: 349 টাকায় কোন কোম্পানির রিচার্জ প্ল্যান সেরা? দেখে নিন জিও, এয়ারটেল এবং ভি এর তুলনা

ফোনের স্ক্রিনে একটি আই কেয়ার ফিচারও থাকবে, যা অ্যাডাপ্টিভ কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট, লো-ব্রাইটনেস স্লিপ স্ক্রিন মোড এবং মোশন-ভিত্তিক প্রম্পট ডিজাইন ফিচারের মাধ্যমে ফোনের ডিসপ্লেতে দেখার অস্বস্তি কমাতে সাহায্য করবে। কোম্পানি এখনও ফোনের ডিসপ্লের আকার প্রকাশ করেনি। আশা করা হচ্ছে যে আইকিউ 15আর ফোনে 6.59-ইঞ্চি প্যানেল থাকতে পারে।

আইকিউ 15আর ফোনের পারফরম্যান্স

আগামী আইকিউ 15আর স্মার্টফোনে কোয়ালকম এর Snapdragon 8 Gen 5 চিপসেট দেওয়া হবে। এর সাথে ফোনে কোম্পানির নিজস্ব Q2 সুপারকম্পিউটিং চিপও রয়েছে, যা 144fps স্পিডে স্টেবল গেমিং পারফরম্যান্স অফার করবে। শুধু তাই নয়, কোম্পানি ফোনের সাথে উন্নত নেটওয়ার্ক চিপও দেবে যা ল্যাটেন্সি কমাবে, আরও ভালো গেমিং অভিজ্ঞতা অফার করবে। এছাড়া ফোনের সাথে ইন্টেন্সিভ গেমিংয়ের সময় ফোনকে ঠান্ডা করার জন্য এতে একটি 6.5K IceCore VC কুলিং সিস্টেমও থাকবে।

আইকিউ 15আর ফোনে থাকবে 50MP ক্যামেরা

কোম্পানি আগামী স্মার্টফোনের ক্যামেরা ডিটেলও প্রকাশ করেছে। এতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার প্রাইমারি ক্যামেরা 50MP Sony LYT-700V প্রাইমারি সেন্সর হবে, যা OIS সাপোর্ট সহ আসবে। এর সাথে ফোনে 8MP আল্ট্রা ওয়াইড লেন্সও দেওয়া হবে। সেলফি ক্যামেরা সম্পর্কে কোম্পানি এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা করেনি।

আইকিউ 15আর ফোনের ব্যাটারি এবং অন্যান্য ফিচার

পাওয়ার দিতে আইকিউ 15আর ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7600mAh ব্যাটারি থাকবে বলে দাবি করেছে কোম্পানি। এটি অ্যান্ড্রয়েড 16-ভিত্তিক OriginOS 6-এ চলবে। আইকিউ জানিয়েছে যে নতুন ফোনে চার বছরের জন্য বড় আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। বাকি ফিচারের মধ্যে রয়েছে IP68 এবং IP69 রেটিং।

আরও পড়ুন: Samsung Galaxy F70e 5G vs Realme P4x 5G: 20 হাজারের বাজেটে কোন স্মার্টফোন হবে আপনার চয়েজ স্যামসাং নাকি রিয়েলমি

ভারতে আইকিউ 15আর ফোনের দাম কত হবে

দামের কথা বললে, আইকিউ 15আর স্মার্টফোনটি ভারতীয় বাজারে 50,000 টাকার কম দামে আসবে বলে আশা করা হচ্ছে। এটি ট্রায়াম্ফ সিলভার এবং ডার্ক নাইট রঙের বিকল্পগুলিতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo