realme 16T 5G with 8000mAh Battery, 50MP Sony AI Camera Sale start in India Price specs offer
রিয়েলমি সম্প্রতি ভারতে বিশাল 8000mAh ব্যাটারি সহ Realme 16T লঞ্চ করেছে। আজ 27 মে রিয়েলমি 16টি ফোনের প্রথম সেল শুরু হয়েছে। রিয়েলমির ফোনে রয়েছে বড় ব্যাটারির পাশাপাশি, IP69 ওয়াটারপ্রুফ রেটিং এবং AI ফিচার, যা বাজেট সেগমেন্টে এটিকে সত্যিই আলাদা করে তোলে। বলে দি যে রিয়েলমি 16 সিরিজের আওতায় এর আগে Realme 16, Realme 16 Pro এবং Realme 16 Pro+ ফোন আগেই চালু করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি 16টি ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে সমস্ত কিছু।
রিয়েলমি 16টি তিনটি আলাদা ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে। রিয়লমি 16টি ফোনটি Starlight Black, Starlight Blue এবং Starlight Red তিনটি রঙের বিকল্পে কেনা যাবে। রিয়েলমি 16টি ফোনটি Flipkart এবং Realme-এর অফিসিয়াল ওয়েবসাইটে থেকে বিক্রি হচ্ছে।
প্রথম সেলে কত ছাড় পাবেন?
লঞ্চ অফার হিসেবে কোম্পানি দিচ্ছে সরাসরি 3000 টাকার ইন্সট্যান্ট ডিসকাউন্ট। এর মধ্যে 2000 টাকা UPI পেমেন্টে এবং 1000 টাকা বাড়তি ছাড় পাবেন যদি আপনি আগে থেকেই রিয়েলমি গ্রাহক হন। এছাড়া নো-কস্ট EMI-র সুবিধাও আছে, মানে কিস্তিতে কিনলে কোনো ইন্টারেস্ট দিতে হবে না।
ডিসপ্লে হিসেবে ফোনে রয়েছে 6.4 ইঞ্চির বড় LCD ডিসপ্লে, যেখানে 144Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট আছে। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 6300 চিপসেট, সঙ্গে 8 জিবি পর্যন্ত RAM এবং 246 জিবি পর্যন্ত স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে চলবে Android 16-ভিত্তিক Realme UI, মানে সফটওয়্যার সাপোর্টের দিক থেকেও এটা বেশ এগিয়ে।
ক্যামেরার কথা বললে, পেছনে আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যা 50 মেগাপিক্সেলের OIS-সহ প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেলফির জন্য আছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারির ক্ষেত্রে, এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর 8000mAh ব্যাটারি। এই বাজেটে এত বড় ব্যাটারি সত্যিই কঠিন। সঙ্গে রয়েছে 45W ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং এবং 6.5W রিভার্স চার্জিং। মানে চাইলে এই ফোন দিয়ে অন্য ডিভাইসও চার্জ করা যাবে। IP69 রেটিংও দেওয়া হয়েছে এই ফোনে যা ধুল এবং জল থেকে সুরক্ষিত থাকবে।
যদি দীর্ঘস্থায়ী ব্যাটারি, ওয়াটারপ্রুফ বডি আর 30,000 টাকার মধ্যে একটা ভালো অলরাউন্ড ফোন কিনতে চান, তাহলে রিয়েলমি 16টি আপনার জন্য একটা দুর্দান্ত বিকল্প।
আরও পড়ুন: 18 জুন ভারতে লঞ্চ হবে Redmi এর দুটি পাওয়ারফুল স্মার্টফোন, থাকবে 7560mAh ব্যাটারি