Realme 15T 5G mobile price in India and design tipped online ahead of launch
রিয়েলমি তার 15 Series এর আওতায় আরেকটি নতুন স্মার্টফোন Realme 15T আনতে চলেছে। আপকামিং স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ ফিচার সহ বাজেট প্রাইসে আসবে। লিক হওয়া খবর অনুযায়ী, আপকামিং রিয়েলমি ১৫টি ফোনটি আগস্ট 2025 এ ভারতে লঞ্চ হতে পারে। আপকামিং রিয়েলমি ১৫টি ফোনের প্রমোশনাল ছবি লিক হয়েছে, যা ডিভাইসের ডিজাইন, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। আপকামিং রিয়েলমি ১৫টি ৫জি ফোনটি কোম্পানির Realme 14T ফোনের আপগ্রেডেড ভার্সন হবে।
টিপস্টার অভিষেক যাদব টুইটারে একটি পোস্ট করে রিয়েলমি ১৫টি ফোনের বিষয় তথ্য দিয়েছে। পোস্ট অনুযায়ী, রিয়েলমি ১৫টি ৫জি ফোনটি তিনটি কালার Silver, Silk Blue এবং Suit Titanium অপশনে আসবে। ছবিতে দেখা যাচ্ছে যে আপকামিং রিয়েলমি ফোনের বাম দিকে উপরে স্কয়ার-শেপ ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে।
এর আগে আসা লিক থেকে জানা গেছিল যে আপকামিং রিয়েলমি ১৫টি ফোনটি তিনটি স্টোরেজ অপশন সহ আসবে। এতে 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশন থাকবে যার দাম 20,999 টাকা হতে পারে। এছাড়া 8GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট 22,999 টাকা দামে আসতে পারে। সাথে ফোনের টপ এন্ড ভ্যারিয়্যান্ট 12GB RAM + 256GB স্টোরেজ মডেলটি 24,999 টাকা দামে আসতে পারে।
ফিচারের কথা বললে, মিড রেঞ্জ সেগামেন্টে আসা রিয়েলমি ১৫টি ৫জি ফোনে থাকবে 6.57-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 144Hz রিফ্রেশ রেট এবং 2200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য রিয়েলমি ১৫টি ফোনে দেওয়া হবে MediaTek Dimensity 6400 Max প্রসেসর, যা 8GB/12GB RAM ভ্যারিয়্যান্ট সহ চালু করা যেতে পারে। ইন্টারনাল স্টোরেজ হিসেবে এতে 128GB এবং 256GB অপশনে পাওয়া যাবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি ১৫টি ফোনে থাকবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যা লো লাইটেও ভাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে। ফ্রন্টে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
ফোনেবে বিশেসত্ব হবে সবচেয়ে বড় 7000mAh ব্যাটারি, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে। এই ব্যাটারি কিছু মিনিট চার্জিংয়ে দীর্ঘ ব্যাকআপ দেবে।