Realme 12 Pro Series: 200MP ক্যামেরা সহ ভারতে এই দিন লঞ্চ হবে আপকামিং স্মার্টফোন
Realme তার ব্যবহারকারীদের জন্য Realme 12 Pro Series 5G লঞ্চ করতে চলেছে।
রিয়েলমি 12 প্রো সিরিজ 5G ফোনটি 29 জানুয়ারি লঞ্চ হচ্ছে
রিয়েলমি 12 প্রো সিরিজের আওতায় রিয়েলমি 12 প্রো এবং 12 প্রো প্লাস আনতে পারে
Realme তার ব্যবহারকারীদের জন্য Realme 12 Pro Series 5G লঞ্চ করতে চলেছে। বাজারে আসার আগে থেকেই এই সিরিজ গত কয়েকদিন ধরেই অনলাইনে বেশ চর্চায় রয়েছে। এখন কোম্পানি রিয়েলমি 12 প্রো সিরিজ 5G ফোনের লঞ্চের তারিখ ঘোষনা করে দিয়েছে।
কবে লঞ্চ হচ্ছে Realme 12 Pro series 5G
রিয়েলমি কোম্পানি তার আপকামিং সিরিজ রিয়েলমি 12 প্রো 5G এই মাসেই বাজারে আনতে চলেছে। আপকামিং ফোন সম্পর্কে কোম্পানি অফিসিয়াল তথ্য দিয়েছে। রিয়েলমি 12 প্রো সিরিজ 5G ফোনটি 29 জানুয়ারি লঞ্চ হচ্ছে।
রিয়েলমি কোম্পানির তরফে আপকামিং সিরিজের লঞ্চ তারিখ সম্পর্কিত একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। এই পোস্টারে কোম্পানি তার নতুন ফোনের ঝলকও দেখিয়েছে।
Realme 12 Pro+ ফোনে থাকবে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা
রিয়েলমি 12 প্রো প্লাস ফোনে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। বলে দি যে আপকামিং সিরিজ কোম্পানির গত Realme 11 Pro সিরিজের সাক্সেসার হিসেবে আসবে।
রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি 12 প্রো সিরিজের আওতায় রিয়েলমি 12 প্রো এবং 12 প্রো প্লাস আনতে পারে। রিয়েলমির এই সিরিজ নিয়ে কোম্পানির ভারতীয় ওয়েবসাইটে একটি ল্যান্ডিং পেজ তৈরি করা হয়েছে। এই পেজে ভারতীয় লঞ্চিংয়ের বিষয় জানানো হয়েছে। এখানে আপকামিং সিরিজটি 200MP ক্যামেরা সহ দেখানো হয়েছে।