আপনি যদি পাওয়ারফুল পারফরম্যান্স সহ একটি নতুন গেমিং স্মার্টফোন কিনবেন ভাবছেন, তবে এটাই সুযোগ। শক্তিশালী চিপসেট সহ POCO X6 Pro 5G স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক দাম কম হওয়ার পর ফোনটি এখন কত টাকায় কেনা যাবে।
পোকোর এই ফোনটি 8GB+256GB স্টোরেজ মডেল এখন 25,999 টাকায় কেনা যাবে। এছাড়া 12GB+512GB মডেলটি 27,999 টাকায় বিক্রি হচ্ছে। তবে লঞ্চের সময় এই ফোনটি 28,999 টাকায় বাজারে আনা হয়েছিল। ফোনের বিক্রি অনলাইন শপিং সাইট Flipkart থেকে করা হবে।
আরও পড়ুন: Poco X6 Neo 5G: 12GB RAM, 108MP ক্যামেরা সহ সস্তা পোকো ফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত
এছাড়া গ্রাহকরা 3000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন। ফোনটি রেসিং গ্রে, স্পেকটার ব্ল্যাক এবং ইয়েলো শেডের রঙের বিকল্পে কেনা যাবে।
পোকো ফোনে 6.67-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 1800 nits পিক ব্রাইটনেস এবং 120hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
স্মার্টফোনে পারফরম্যান্স জন্য মিডিয়াটেক ডাইমেনশন 8300 চিপসেট রয়েছে। এটি Mali-G615 গ্রাফিক্স কার্ডের সাথে পেয়ার করা হয়েছে।
ফোনের পিছনের প্যানেলে 64MP+8MP+2MP ক্যামেরা সেটআপ দেওয়া। সেলফির জন্য ফোনে 16-মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে।
এতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Jio Extra Data: জিও গ্রাহকদের জন্য সুখবর! এই দুটি সস্তার রিচার্জ প্ল্যানে পাবেন অতিরিক্ত ডেটা