512GB স্টোরেজ সহ POCO X6 Pro 5G গেমিং ফোনে দেদার ছাড়! নতুন দাম কত জানেন?

Highlights

শক্তিশালী চিপসেট সহ POCO X6 Pro 5G স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে

পোকোর এই ফোনটি 8GB+256GB স্টোরেজ মডেল এখন 25,999 টাকায় কেনা যাবে

এছাড়া গ্রাহকরা 3000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন

512GB স্টোরেজ সহ POCO X6 Pro 5G গেমিং ফোনে দেদার ছাড়! নতুন দাম কত জানেন?

আপনি যদি পাওয়ারফুল পারফরম্যান্স সহ একটি নতুন গেমিং স্মার্টফোন কিনবেন ভাবছেন, তবে এটাই সুযোগ। শক্তিশালী চিপসেট সহ POCO X6 Pro 5G স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক দাম কম হওয়ার পর ফোনটি এখন কত টাকায় কেনা যাবে।

POCO X6 Pro 5G New Price in India

পোকোর এই ফোনটি 8GB+256GB স্টোরেজ মডেল এখন 25,999 টাকায় কেনা যাবে। এছাড়া 12GB+512GB মডেলটি 27,999 টাকায় বিক্রি হচ্ছে। তবে লঞ্চের সময় এই ফোনটি 28,999 টাকায় বাজারে আনা হয়েছিল। ফোনের বিক্রি অনলাইন শপিং সাইট Flipkart থেকে করা হবে।

Poco X6 Pro
পোকোর এই ফোনটি 8GB+256GB স্টোরেজ মডেল এখন 25,999 টাকায় কেনা যাবে

এছাড়া গ্রাহকরা 3000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন। ফোনটি রেসিং গ্রে, স্পেকটার ব্ল্যাক এবং ইয়েলো শেডের রঙের বিকল্পে কেনা যাবে।

POCO X6 Pro Specification

পোকো ফোনে 6.67-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে। এটি 1800 nits পিক ব্রাইটনেস এবং 120hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

POCO X6 Pro 5G Price and Specs
এছাড়া গ্রাহকরা 3000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা পাবেন

স্মার্টফোনে পারফরম্যান্স জন্য মিডিয়াটেক ডাইমেনশন 8300 চিপসেট রয়েছে। এটি Mali-G615 গ্রাফিক্স কার্ডের সাথে পেয়ার করা হয়েছে।

ফোনের পিছনের প্যানেলে 64MP+8MP+2MP ক্যামেরা সেটআপ দেওয়া। সেলফির জন্য ফোনে 16-মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে।

এতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile