POCO M8x 5G Battery charging chipset specs revealed ahead of India launch 21 Aug
পোকো আগামী সপ্তাহে কোম্পানির মিড রেঞ্জ স্মার্টফোন সেগামেন্টে Poco M8x 5G লঞ্চ করতে চলেছে। নতুন পোকো এম8এক্স 5জি ফোনটি কোম্পানির M8 Series এর আওতায় আসবে। লঞ্চের আগেই Xiaomi এর সাব-ব্র্যান্ড পোকো তার আপকামিং ফোনের মেইন স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ করছে। এখন কোম্পানি পোকো এম8এক্স 5জি ফোনের ডেডিকেটেড মাইক্রোসাইটে ফোনের ব্যাটারির ক্ষমতা, ব্যাটারি লাইফ এবং ফাস্ট চার্জিং সাপোর্টের মতো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। কোম্পানি সম্প্রতি নিশ্চিত করেছিল যে পোকো এম8এক্স 5জি ফোনটি অক্টা-কোর Snapdragon 4 সিরিজের চিপসেট সহ আসবে।
আপকামিং পোকো এম8এক্স 5জি ফোনে দেওয়া হবে 7900mAh এর বড় ব্যাটারি। টেক কোম্পানির দাবি যে নতুন স্মার্টফোনটি 3 দিন পর্যন্ত ব্যাটারি অফার করবে। এছাড়া দাবি করা হয়েছে যে ফোনটি দীর্ঘ সময় পর্যন্ত সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, 27 দিন পর্যন্ত মেসেজিং, 13 ঘণ্টা জিপিএস-ভিত্তিক নেভিগেশন বা 64 ঘণ্টা মিউজিক প্লেব্যাক সুবিধা দেবে।
আরও পড়ুন: 7050mAh ব্যাটারি এবং Dimensity 7500 Turbo চিপসেট সহ ভারতে 20 অগাস্ট লঞ্চ হবে নতুন iQOO স্মার্টফোন
Ever switched apps so fast your phone needed a second to process the betrayal?
— POCO India (@IndiaPOCO) August 19, 2026
Maybe it's time for an upgrade.
Ready to stop waiting on your phone?
See you 21st August, 12 PM on Flipkart.#POCOIndia #POCO #POCOM8x #Flipkart pic.twitter.com/9oEejlws6m
এছাড়া, পোকো এম8এক্স 5জি ফোটি ভারতে 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আনা হবে। পোকো দাবি করেছে যে স্মার্টফোনটি মাত্র 30 মিনিটের চার্জিংয়ে সারা দিনের ব্যাটারি ব্যাকআপ অফার করবে। সাথে আপকামিং ফোনে 22.5W ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্টও পাওয়া যাবে।
ইতিমধ্যেই জানা গেছে যে, আগামী 21 আগস্ট দুপুর 12টায় ভারতে পোকো এম8এক্স লঞ্চ হবে। স্মার্টফোনে কোয়ালকমের অক্টা-কোর স্ন্যাপড্রাগন 4 জেন 5 চিপসেট থাকবে বলে নিশ্চিত করা হয়েছে, যা 4nm প্রসেসে তৈরি। AnTuTu বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে ফোনটি 6,50,000-এরও বেশি স্কোর করেছে।
নতুন পোকো এম8এক্স ফোনে 6 জিবি LPDDR4x RAM এবং UFS 2.2 অনবোর্ড স্টোরেজ থাকবে। ফোনের হিট কন্ট্রোল করতে এতে ট্রিপল কুলিং সলিউশন দেওয়া হয়েছে। ভারতে ফ্লিপকার্ট সাইট থেকে পোকো এম8এক্স 5জি বিক্রি করা হবে।
আরও পড়ুন: পুরো এক বছর পর্যন্ত চলবে Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিং সহ রয়েছে একগুচ্ছ সুবিধা