7050mAh ব্যাটারি এবং Dimensity 7500 Turbo চিপসেট সহ ভারতে 20 অগাস্ট লঞ্চ হবে নতুন iQOO স্মার্টফোন

7050mAh ব্যাটারি এবং Dimensity 7500 Turbo চিপসেট সহ ভারতে 20 অগাস্ট লঞ্চ হবে নতুন iQOO স্মার্টফোন

ভিভো এর সাব-ব্র্যান্ড iQOO ঘোষণা করেছে যে, আগামীকাল 20 অগাস্ট ভারতে iQOO Z11 লঞ্চ করবে। এই স্মার্টফোনের পাশাপাশি, কোম্পানি তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবডস iQOO Buds ও বাজারে আনবে। লঞ্চের আগেই কোম্পানিটি দুটি ডিভাইসের বিষয়ে নতুন তথ্য প্রকাশ করেছে, যেখানে আইকু জি11 ফোনের সফটওয়্যার সাপোর্ট, ক্যামেরা সেটআপ এবং ওয়াটার রেসিসটেন্ট রেটিং এবং আইকু বাডস এর ব্যাটারি লাইফ ও চার্জিং স্পিড রয়েছে। নতুন আইকু জি11 ফোনটি MediaTek Dimensity 7500 Turbo চিপসেটে কাজ করবে। সাথে এতে সেলফি ক্যামেরার জন্য হোল-পাঞ্চ কাটআউট সহ একটি 3D কার্ভড ডিসপ্লে দেওয়া হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iQOO Z11 এবং iQOO Buds এর মেইন স্পেসিফিকেশন প্রকাশ হল

স্মার্টফোন কোম্পানি তার আগামী ডিভাইসের বিষয় নতুন তথ্য প্রকাশ করেছে। আইকু জি11 ফোনের ডেডিকেটেড মাইক্রোসাইটে নতুন আপডেটের সাথে নিশ্চিত করেছে যে আগামী স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

এতে থাকছে Sony IMX882 সেন্সর এবং OIS সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এছাড়া, ফোনে f/2.2 অ্যাপারচার সহ একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে, যা এলইডি ফ্ল্যাশ এবং প্রাইমারি রিয়ার ক্যামেরার মাঝখানে বসানো হয়েছে।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ আসবে Boltt Ace 5G এবং Evo 4G, আগামী সপ্তাহে লঞ্চ হবে ভারতে

পাশাপাশি, আইকু জি11 ফোনের সেলফি ও ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে, যা ডিসপ্লের হোল-পাঞ্চ কাটআউটের মধ্যে ফিট করা। কোম্পানি আরও দাবি করেছে যে, আইকু জি11 ফোনে তিন বছরের ওএস আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এছাড়া, হ্যান্ডসেটে ধুলো ও জল থেকে সুরক্ষিত রাখতে IP68 এবং IP69 রেটিং-এর পাশাপাশি মিলিটারি-গ্রেড ডিউরাবিলিটি থাকবে।

এদিকে, কোম্পানি X (সাবেক টুইটার) এ একটি পোস্টে জানিয়েছে যে, আপকামিং আইকু বডসে মোট 50 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে। একবার চার্জে এটি 12 ঘণ্টা মিউজিক প্লেব্যাক বা 7 ঘণ্টা কলিং সুবিধা পাওয়া যাবে। কোম্পানির দাবি, মাত্র 10 মিনিট চার্জ করলেই এই TWS ইয়ারবাডগুলো 4 ঘণ্টা মিউজিক প্লেব্যাক সুবিধা দিতে সক্ষম।

এগুলিকে ব্ল্যাক এবং পেবেল শেপ চার্জিং কেস সহ দেখা গেছে। কোম্পানি সম্প্রতি নিশ্চিত করেছে যে ভারতে আইকু জি11 ফোনে দাম 40,000 টাকার কম হবে। ফোনটি এবং TWS ইয়ারবাড দুটিই আগামী 20 আগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে।

আরও পড়ুন: পুরো এক বছর পর্যন্ত চলবে Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিং সহ রয়েছে একগুচ্ছ সুবিধা

নতুন আইকু জি11 অ্যামাজনের মাধ্যমে কেনা যাবে এবং এটি নীল ও সবুজ রঙের বিকল্পে পাওয়া যাবে। স্মার্টফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 7500 টার্বো চিপসেট এবং 7050mAh এর BlueVolt ব্যাটারি থাকবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile