এতে রয়েছে 8GB RAM যা এসডি কার্ডের মাধ্যমে এক্সপ্যান্ড করা যাবে
Oppo K9s স্মার্টফোন চিনের টেক মার্কেটে লঞ্চ করেছে। এই হ্যান্ডসেট Oppo ব্র্যান্ডের K সিরিজ লাইনআপের লেটেস্ট মডেল। এই ডিভাইসে রয়েছে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি ক্যাপাসিটি। এই স্মার্টফোন আসছে ট্রিপল লেন্স ক্যামেরা সেটআপের সঙ্গে।
Oppo ব্র্যান্ডের K9 সিরিজে রয়েছে Oppo K9 5G এবং Oppo K9 Pro ডিভাইস। এইবার লাইনআপে যুক্ত হল Oppo K9s মডেল। চিনে এই ডিভাইসের দাম শুরু হচ্ছে CNY 1,699 থেকে। যা ইন্ডিয়ান কারেন্সিতে 19,900 টাকা মতন। তবে এই দাম রয়েছে Oppo K9s মোবাইলের 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের । অন্যদিকে 8GB+ 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে CNY 1,899 । যা ইন্ডিয়ান কারেন্সিতে 22,200 টাকা মতন। তবে লঞ্চ উপলক্ষে এখন দেওয়া হচ্ছে CNY 200 টাকার ডিসকাউন্ট। যার ফলে দুটো ডিভাইসের দাম পড়ছে CNY 1,499 ( প্রায় 17,500 টাকা) এবং CNY 1,699 (প্রায় 19,900 টাকা)।
Oppo K9s স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে এবং সেল শুরু হবে 1 নভেম্বর থেকে। এই ডিভাইস পাওয়া যাবে ম্যাজিক পার্পল কুইকস্যান্ড, নিয়ন সিলভার সি সহ একাধিক কালার অপশনে।