Samsung Galaxy A08 vs OPPO K14 lite vs iQOO Z11 Lite: 20 হাজার টাকার কম দামে কোন স্মার্টফোনটি হবে সেরা

HIGHLIGHTS

Samsung সম্প্রতি সম্প্রতি ভারতে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন Samsung Galaxy A08 লঞ্চ করেছে

ভারতে স্যামসাং গ্যালাক্সি এ08 ফোনের দাম 18,999 টাকা

এই ফোনের প্রতিযোগিতা OPPO K14 Lite এবং iQOO Z11 Lite এর সাথে হবে

Samsung সম্প্রতি ভারতে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন Samsung Galaxy A08 লঞ্চ করেছে। ভারতে স্যামসাং গ্যালাক্সি এ08 ফোনের দাম 18,999 টাকা। দামের হিসেবে এই ফোনের প্রতিযোগিতা OPPO K14 Lite এবং iQOO Z11 Lite এর সাথে হবে। ভারতে এই দুটি ফোনের দাম 20000 টাকার কম। স্যামসাং গ্যালাক্সি এ08 ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি, পাশাপাশি ওপ্পো কে14 লাইট ফোনটি 7000mAh ব্যাটারি এবং আইকু জি11 লাইট ফোনটি 6500mAh ব্যাটারি সহ আসে। আমরা এখানে স্যামসাং গ্যালাক্সি এ08, ওপ্পো কে14 লাইট 5জি এবং আইকু জি11 লাইট ফোনের দাম, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারির তুলনা করবো।

Samsung Galaxy A08 vs OPPO K14 lite vs iQOO Z11 Lite Price in India

লেটেস্ট স্যামসাং গ্যালাক্সি এ08 ফোনের 4GB+64GB স্টোরেজের দাম 18499 টাকা।

এছাড়া, ওপ্পো কে14 লাইট ফোনটি ভারতে একটি ভ্যারিয়্যান্টে আসে, যার দাম 16999 টাকা। এই দামে ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ আসে।

এছাড়া, আইকু জি11 লাইট 5জি ফোনটি মোট চারটি ভ্যারিয়্যান্টে আসে। ফোনের বেস মডেলটি আসে 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ যার দাম 17,499 টাকা। বাকি মডেলগুলি হল 4GB+128GB মডেলের দাম 19,999 টাকা, 6GB+128GB মডেলের দাম 22,499 টাকা এবং 6GB+256GB মডেলের দাম 26,499 টাকা।

আরও পড়ুন: 8000 টাকার ডিসকাউন্টে কিনুন 9000mAh ব্যাটারি সহ OnePlus 5G স্মার্টফোন, Amazon সেলে হল সবচেয়ে সস্তা

স্যামসাং গ্যালাক্সি এ08 নাকি ওপ্পো কে14 লাইট নাকি আইকু জি11 লাইট 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে

গ্যালাক্সি এ08 ফোনে রয়েছে একটি 6.7-ইঞ্চি এইচডি+ ইনফিনিটি-ইউ এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন 720×1600 পিক্সেল এবং রিফ্রেশ রেট 90Hz দেওয়া। এটি কর্নিং গরিলা গ্লাস 5 দিয়ে সুরক্ষিত।

ওপ্পো কে14 লাইট 5জি ফোনটি 6.75 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে সহ আসে, যা 120Hz রিফ্রেশ রেট অফার করে। ডিসপ্লের রেজোলিউশন 720 x 1570 পিক্সেল এবং 900 নিট পর্যন্ত ব্রাইটনেস রয়েছে। কোম্পানি এতে স্প্ল্যাশ টাচ, অয়েলি-হ্যান্ড টাচ এবং গ্লাভ টাচ-এর মতো ফিচার দেওয়ার দাবি করেছে।

এর পাশাপাশি, আইকু জি11 লাইট ফোনে রয়েছে 6.74-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1600×720 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1200 নিটস দেওয়া।

তুলনা: ওপ্পো এবং আইকু দুটি ফোনেই 120Hz রিফ্রেশ রেট রয়েছে, যেখানে স্যামসাং-এ আছে 90Hz।

প্রসেসর

পারফরম্যান্সের জন্য, গ্যালাক্সি এ08 ফোনে রয়েছে Arm Mali-G57 MC2 সহ একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি99+ 6nm চিপসেট।

পাশাপাশি, আইকু জি11 লাইট ফোনে রয়েছে Unisoc T7250 অক্টা-কোর প্রসেসর, যার সাথে 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ পেয়ার করা।

এর বিপরিতে, আইকু জি11 লাইট অক্টা-কোর MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে। এটি 6GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।

তুলনা: পারফরম্যান্সের দিক থেকে আইকু জি11 লাইট 5জি অনেকটাই এগিয়ে, কারণ এতে শক্তিশালী ডাইমেনসিটি 6300 প্রসেসরের পাশাপাশি 5জি কানেক্টিভিটি পাওয়া যাবে। বাকি দুটি ফোন কেবল ফোরজি (4G) নেটওয়ার্ক সাপোর্ট করে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি এ08 ফোনে রয়েছে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে f/2.0 অ্যাপারচার সহ একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ওপ্পো কে14 লাইট ফোনে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সামনে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনে AI সুবিধা রয়েছে এবং ক্যামেরা অ্যাপে এআই-ভিত্তিক পোর্ট্রেট, নাইট ও টাইম-ল্যাপস মোড অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, আইকু জি11 লাইট ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 0.08 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পার্থক্য: এখানেও আইকু অনেকটা এগিয়ে। আইকু জি11 লাইট ফোনে দেওয়া হয়েছে 50MP Sony মেইন সেন্সর ওপ্পোর 13MP ক্যামেরার চেয়ে অনেক নিখুঁত এবং উন্নত ছবি তুলতে পারে।

ব্যাটারি

পাওয়ার দিতে গ্যালাক্সি এ08 ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 6000mAh ব্যাটারি রয়েছে।

পাশাপাশি, ওপ্পো কে14 লাইট ফোনে রয়েছে 7000mAh এর ব্যাটারি এবং এটি 15W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যদিকে, আইকু জি11 লাইট ফোনে 44W ফাস্ট চার্জিং সুবিধা সহ 6500mAh ব্যাটারি রয়েছে।

পার্থক্য: ব্যাটারির দিক থেকে ওপ্পো কে14 লাইট-এ বিশাল 7000mAh ব্যাটারি দেওয়া হলেও এর চার্জিং স্পিড 15W এর দেওয়া। অন্যদিকে, আইকু-তে 6500mAh ব্যাটারির সাথে 44W চার্জার পাওয়া যাবে।

আরও পড়ুন: Infinix GT 50 Pro vs Vivo V80 vs OnePlus 15R Price in India: বিশাল ব্যাটারি এবং হাই-প্রসেসর, কোন ফোনটি হবে সেরা চয়েজ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :