Flipkart সেলে 45 হাজার টাকার সস্তায় কিনুন Samsung এর প্রিমিয়াম 5G স্মার্টফোন

HIGHLIGHTS

Flipkart এ Big Bang Diwali Sale শুরু হয়ে গেছে

Samsung Galaxy S25 FE 5G স্মার্টফোনে প্রায় 50 শতাংশ ছাড় অফার করছে ফ্লিপকার্ট

প্রসেসর হিসেবে গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনটি Exynos 2400 4nm অক্টা-কোর প্রসেসরে কাজ করে

ই-কমার্স সাইট Flipkart এ Big Bang Diwali Sale শুরু হয়ে গেছে। এই সেলে একাধিক প্রোডাক্টে দুর্দান্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আপনি যদি এই ফেস্টিভ সিজনে একটি ভাল স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এটি একটি ভাল ডিল। Samsung তার প্রিমিয়াম Galaxy S25 FE 5G স্মার্টফোনে দেদার ছাড় অফার করছে। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনে পাওয়া অফার এবং ফিচার সম্পর্কে।

Samsung Galaxy S25 FE 5G Phone Flipkart Sale Deal price

স্যামসাং গ্যালাক্সি এস25 এফই 5জি স্মার্টফোনে প্রায় 50 শতাংশ ছাড় অফার করছে ফ্লিপকার্ট। ফোনের দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনের এমআরপি 89,999 টাকা, কিন্তু সেল চলাকালীন এটি 44,999 টাকায় কেনা যাবে। আপনি যদি এটি বিশেষ অফারের সাথে কিনতে চান তবে স্যামসাং গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনটি 42,749 টাকায় কেনা যেতে পারে। আসুন ফোনের ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: সোজা 11 হাজার টাকার বেশি ছাড়, Flipkart সেলে সবচেয়ে সস্তায় পাওয়া যাচ্ছে Nothing 5G ফোন

গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে। এটি FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করে।

প্রসেসর হিসেবে গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনটি Exynos 2400 4nm অক্টা-কোর প্রসেসরে কাজ করে। এটি 8GB RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।

ফটোগ্রাফির ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এস25 এফই 5জি ফোনের পেছনের দিকে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 12 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

আরও পড়ুন: 12000 টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে 8000mAh ব্যাটারি সহ Realme 5G স্মার্টফোন

এই স্যামসাং ফোনে রয়েছে 4900mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট। এটি 15W ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :