Flipkart সেলে সবচেয়ে সস্তায় পাওয়া যাচ্ছে Nothing ফোন, সোজা 11 হাজার টাকার বেশি ছাড়

HIGHLIGHTS

Flipkart Big Billion Days Sale 2026, যেখানে Nothing Phone 4b ফোনটি অনেকটা সস্তায় কেনা যাবে

নাথিং ফোন 4বি 25 হাজার টাকায় কেনা যাবে

ফোন 4বি-তে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 6000mAh ব্যাটারি রয়েছে

উৎসবের মরসুম শুরু হয়েছে Flipkart Big Billion Days Sale 2026, যেখানে বিভিন্ন স্মার্টফোনে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে। সেল চলাকালীন Nothing Phone 4b ফোনটি অনেকটা সস্তায় কেনা যাবে। আপনি যদি 35000 টাকার কমে একটি নতুন নাথিং ফোন কিনতে চাইছেন, তবে এটি একটি ভালো বিকল্প হতে পারে। বিগ বিলিয়ন ডেজ সেলের সময় নাথিং ফোন 4বি ফোনে ব্যাঙ্ক ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। চলুন ফোন 4বি ফোনের ডিল প্রাইস, অফার এবং স্পেসিফিকেশনগুলো আরও ভালোভাবে দেখে নেওয়া যাক।

Nothing Phone 4b Deal Price Offers on Flipkart

নাথিং ফোন 4বি-এর 6GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্টে 29,999 টাকায় লিস্ট করা হয়েছে। গত মাসে এই ফোনটি 35,999 টাকা দামে লঞ্চ হয়েছিল।

এছাড়া কোম্পানি এতে Flipkart Axis এবং SBI কার্ড পেমেন্টে 4825 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। যার পরে ফোনের দাম কমে 25,174 টাকায় কেনা যাবে।

আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Xiaomi প্রিমিয়াম 5G স্মার্টফোনে 20 হাজার টাকার ডিসকাউন্ট, সাথে ফটোগ্রাফি কিট প্রো বিনামূল্যে

nothing phone 4b gets lowest price ever on Flipkart BBD sale

এছাড়াও, আপনার পুরোনো ডিভাইস এক্সচেঞ্জ করলে দাম 24,250 টাকা পর্যন্ত কমতে পারে। বলে দি যে, এক্সচেঞ্জ অফার আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে। এই সেলের সময়, ফোনটি এর লঞ্চ দাম থেকে প্রায় 11,971 টাকা কমে পাওয়া যাচ্ছে।

নাথিং ফোন 4বি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, নাথিং ফোন 4বি-তে রয়েছে একটি 6.7-ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন 1080×2344 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 2000 নিটস পাওয়া যাবে।

ক্যামেরার ক্ষেত্রে, ফোন 4বি-তে রয়েছে OIS সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ একটি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা থাকছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।

এই নাথিং ফোনটি একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসরে কাজ করে।

পাওয়ার দিতে ফোন 4বি-তে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 6000mAh ব্যাটারি রয়েছে। এটি অ্যান্ড্রয়েড 16 এর উপর ভিত্তি করে তৈরি নাথিং ওএস 4.1-এ চলে।

আরও পড়ুন: 17 হাজার টাকার ছাড়ে বিক্রি হচ্ছে Samsung এর প্রিমিয়াম 5G স্মার্টফোন, Amazon Sale দুর্দান্ত ডিল

কোম্পানি তিনটি ওএস আপগ্রেড এবং ছয় বছরের নিরাপত্তা আপডেটের দাবি করেছে। ফোন 4বি-তে একটি ভেপার কুলিং চেম্বার রয়েছে। নিরাপত্তার জন্য এই নাথিং ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটি ধুলো এবং জল থেকে সুরক্ষিতা রাখতে IP64 রেটিং সহ আসে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :