Infinix GT 50 Pro vs Vivo V80 vs OnePlus 15R Price in India: বিশাল ব্যাটারি এবং হাই-প্রসেসর, কোন ফোনটি হবে সেরা চয়েজ

Infinix ভারতের বাজারে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Infinix GT 50 Pro লঞ্চ করেছে। দামের হিসেবে, ইনফিনিক্স জিটি 50 প্রো ফোনের প্রতিযোগিতা Vivo V80 এবং OnePlus 15R এর সাথে হবে। আপনি যদি 70 হাজার টাকার বাজাটে নতুন স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তবে এই তিনটি ফোন বাজারে রয়েছে। এখানে আমরা ইনফিনিক্স জিটি 50 প্রো, ভিভো ভি80 এবং ওয়ানপ্লাস 15আর ফোনের তুলনা করছি, যা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে কোনটি আপনার জন্য সেরা।

Infinix GT 50 Pro vs Vivo V80 vs OnePlus 15R Price in India

দামের কথা বললে, ইনফিনিক্স জিটি 50 প্রো ফোনটি ভারতে 69,999 টাকা দামে ভারতে লঞ্চ করা হয়েছে। এই দামে ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেল কেনা যাবে।

ভিভো ভি80 স্মার্টফোনটি ভারতে 62,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ কেনা যাবে। এছাড়া ফোনের 8GB+256GB স্টোরেজের দাম 69,999 টাকা এবং এবং 8GB+512GB স্টোরেজের দাম 79,999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: Flipkart সেলে 45 হাজার টাকার সস্তায় কিনুন Samsung এর প্রিমিয়াম 5G স্মার্টফোন

ওয়ানপ্লাস 15আর ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলটি ই-কমার্স সাইট Amazon এ 59,999 টাকা দামে বিক্রি হচ্ছে।

ইনফিনিক্স জিটি 50 প্রো, ভিভো ভি80 এবং ওয়ানপ্লাস 15আর ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে

ইনফিনিক্স জিটি 50 প্রো ফোনে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চি 1.5K AMOLED স্ক্রিন, 144Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস পিক ব্রাইটনেস। সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 7আই।

ভিভো ভি80 ফোনে রয়েছে 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে।

ওয়ানপ্লাস 15আর ফোনে রয়েছে 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া, যার রেজোলিউশন 2800×1272 পিক্সেল এবং 165Hz ভেরিয়েবল রিফ্রেশ রেট রয়েছে।

প্রসেসর

পারফরম্যান্সের জন্য ইনফিনিক্স জিটি 50 প্রো ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আল্টিমেট 4nm চিপসেটে কাজ করে। এটি 12GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.1 স্টোরেজ সহ পেয়ার করা। এতে কোম্পানির HydroFlow Liquid Cooling Architecture দেওয়া হয়েছে।

ভিভো ভি80 ফোনটি কোয়ালকমের 4nm আর্কিটেকচারের Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে। এটি 8GB/12GB RAM এবং 128GB/256GB স্টোরেজক অপশনে পাওয়া যাবে।

প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস 15আর ফোনে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 5 চিপসেট অফার করা হয়েছে। অপারেটিং সিস্টাম হিসেবে ওয়ানপ্লাস 15আর Android 15 এর ওপর ভিত্তি করে তৈরি OxygenOS 16-এ চলে।

ব্যাটারি ব্যাকআপ

ইনফিনিক্স জিটি 50 প্রো ফোনে রয়েছে 6500mAh ব্যাটারি যা 45W ফাস্ট চার্জিং এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ভিভো ভি80 ফোনে রয়েছে একটি বড় 7200mAh ব্যাটারি যা 90W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে।

ওয়ানপ্লাস 15আর ফোনে রয়েছে একটি বড় 7400mAh ব্যাটারি যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা সেটআপ

ক্যামেরা হিসেবে ইনফিনিক্স জিটি 50 প্রো ফোনের রিয়ারে OIS সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সামনে রয়েছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ফটোগ্রাফির ক্ষেত্রে, ভিভো ভি80 ফোনের পেছনে রয়েছে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া যার সাথে 100x ডিজিটাল জুম পর্যন্ত 50 মেগাপিক্সেল টেলিফটো এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড (Zeiss লেন্স সহ) এবং সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, ওয়ানপ্লাস 15আর ফোনের পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা।

অপারেটিং সিস্টেম

ইনফিনিক্স জিটি 50 প্রো অ্যান্ড্রয়েড 16 ফোনের উপর ভিত্তি করে তৈরি এক্সওএস 16-এ চলে।

ভিভো ভি80 ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 17 এর উপর ভিত্তি করে তৈরি অরিজিনওএস 7-এ চলে।

ওয়ানপ্লাস 15আর ফোনটি অ্যান্ড্রয়েড 16 এর উপর ভিত্তি করে তৈরি অক্সিজেনওএস 16 এ চলে।

আরও পড়ুন: Indian Railways Night Charging Rule: চলন্ত ট্রেনে মোবাইল ফোন চার্জ করতে মানতে হবে এই নিয়ম, ভারতীয় রেলের কড়া পদক্ষেপ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :