8 মার্চ ভারতে আসছে Oppo F19 Pro স্মার্টফোন, থাকবে দুর্দান্ত ক্যামেরা

HIGHLIGHTS

Flipkart এর মাধ্যমে Oppo F19 Pro এর লঞ্চের তারিখ প্রকাশ করেছে, ভারতে 8 মার্চে চালু হবে

Oppo F19 Pro ফোনে রিয়ার প্যানেলে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ থাকবে

8 মার্চ ভারতে আসছে Oppo F19 Pro স্মার্টফোন, থাকবে দুর্দান্ত ক্যামেরা

Oppo ভারতে তার F19 সিরিজে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সংস্থা Flipkart এর মাধ্যমে Oppo F19 Pro এর লঞ্চের তারিখ প্রকাশ করেছে। ফ্লিপকার্টের ব্যানার অনুসারে, F19 Pro স্মার্টফোন 8 মার্চ ভারতে লঞ্চ করা হবে। ওপ্পো তরফে একই দিনে F19 Pro+ 5G হ্যান্ডসেটও লঞ্চ করেছে বলেও জানা গিয়েছে। এই ব্যানার থেকে স্মার্টফোনের প্রথম ঝলকও পাওয়া গেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Oppo F19 Pro ফোনে ফ্রন্ট ক্যামেরায় হোল-পাঞ্চ কাটআউট সহ একটি ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে। রিয়ার প্যানেলে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ থাকবে। এর আগে ওপ্পো এফ 19 সিরিজের এই দুটি ডিভাইসের তথ্য লীক হয়েছে। আসুন জেনে নেওয়া যাক Oppo F19 সিরিজের লঞ্চ স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্যগুলি …

ওপ্পো F19 সিরিজ ভারতে 8 মার্চে চালু হবে। লঞ্চের আগেই Flipkart ব্যানার থেকে এই সিরিজের ডিজাইনও প্রকাশিত হয়েছে। ব্যানার ইমেজ অনুসারে, F19 Pro ফোনে একটি ফ্ল্যাট-স্ক্রিন দেওয়া হবে। এর নীচে একটু মোটা বেজল থাকবে। তবে ডিসপ্লের উপরে বাম কোণে একটি হোল-পাঞ্চ কাটআউট দেওয়া হবে। Flipkart জানিয়েছে ফোনে রিয়ারে কোয়াড-ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ব্যানার থেকে আরও জানা গিয়েছে যে Oppo F19 Pro স্মার্টফোন AI Colour Portrait Video মোডের সাথে আসবে।

OPPO F19 Pro: স্পেসিফিকেশন

ওপ্পো F19 প্রো-তে 6.4-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে বলে জানা গিয়েছে। এই স্মার্টফোনে পাঞ্চ-হোল কাটআউট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। হ্যান্ডসেটে মিডিয়াটেক Helio P95 প্রসেসর, 6 জিবি র‌্যাম এবং 128 জিবি ইনবিল্ট স্টোরেজ থাকবে। ওপ্পোর এই ফোনে 4310mAh ব্যাটারি 30 ওয়াটের ফাস্ট চার্জিং সপোর্ট করবে।

ডিভাইসের পিছনে 48-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। এছাড়া ফোনে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপথ এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য F19 Pro-তে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।

OPPO F19 Pro-এর দামের কথা বললে, টিপস্টার সুধাংশু খোলসা করেছিলেন যে ভারতে F19 প্রো ফোন প্রায় 20 হাজার টাকার কাছাকাছি চালু করা যেতে পারে।

Digit.in
Logo
Digit.in
Logo