2-3GB ডেটা নয়, বরং প্রতিদিন 4GB ডেটা দিচ্ছে এই Airtel রিচার্জ প্ল্যান, সাথে আনলিমিটেড 5G এবং কলিং

2-3GB ডেটা নয়, বরং প্রতিদিন 4GB ডেটা দিচ্ছে এই Airtel রিচার্জ প্ল্যান, সাথে আনলিমিটেড 5G এবং কলিং

দেশের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি Airtel তার ভাল নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির জন্য পরিচিত। এই কারণেই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ এয়ারটেলের পরিষেবা ব্যবহার করছে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে কোম্পানিটি বিভিন্ন দামে বিভিন্ন সুবিধা সহ রিচার্জ প্ল্যান অফার করছে। এয়ারটেলের কাছে এমনই একটি 450 টাকার কম দামের রিচার্জ প্ল্যান রয়েছে যা গ্রাহকদের প্রতিদিন 4GB ডেটা সুবিধা দিচ্ছে। সাথে 5G গ্রাহকরা আনলিমিটেড ডেটার সুবিধাও পাবেন। শুধু তাই নয়, কোম্পানি এতে ডেটার পাশাপাশি কলিং এবং একাধিক সুবিধাও অফার করে। আসুন এয়ারটেল এর প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel এর 4 জিবি প্রতিদিন ডেটা রিচার্জ প্ল্যান

এয়ারটেল পোর্টফোলিওতে 449 টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এছাড়া এতে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS এবং প্রতিদিন 4GB ডেটা সুবিধা দেয় এয়ারটেল।

আরও পড়ুন: লঞ্চের আগে Vivo V70 Elite এবং Vivo V70 স্মার্টফোনের ভারতীয় দাম এবং প্রি-অর্ডার ডিটেল ফাঁস, 19 ফেব্রুয়ারি ভারতে হবে লঞ্চ

তবে, আপনি যদি এয়ারটেল 5জি ইউজার হন, তাহলে আপনাকে ডেটা লিমিট নিয়ে চিন্তা করতে হবে না। এই প্ল্যানে কোম্পানি 5জি ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড ডেটা অফার করছে।

এয়ারটেল 449 টাকার প্ল্যানের সুবিধা কী থাকছে

ভারতী এয়ারটেল এর 449 টাকার প্ল্যানে আনলিমিটেড ডেটা এবং কলিং সহ আরও বেশ কিছু অতিরিক্ত সুবিধা রয়েছে।

  • 30GB পর্যন্ত বিনামূল্যে Google One ক্লাউড স্টোরেজ,
  • 28 দিনের জন্য বিনামূল্যে JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন,
  • বিনামূল্যে Airtel XStream Play Premium (20+ OTT প্ল্যাটফর্ম) সাবস্ক্রিপশন,
  • 6 মাসের জন্য Apple Music,
  • 12 মাসের জন্য Adobe Express Premium সাবস্ক্রিপশন,
  • বিনামূল্যে স্প্যাম সতর্কতা এবং বিনামূল্যে HelloTunes।

আরও পড়ুন: 6720mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ Motorola ফোনে বড় ছাড়, জানুন কোথায় পাবেন এই ডিল

এই প্ল্যানটি কাদের জন্য ভালো বিকল্প?

যেই গ্রাহকরা কলিং, বেশি ডেটা সহ OTT সুবিধার সাথে রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাদের জন্য এটি একটি ভাল বিকল্প হতে পারে। যাদের আরও ডেটার প্রয়োজন, বিশেষ করে যারা বাড়ি থেকে কাজ করেন, অনলাইনে পড়াশোনা করেন, অথবা অনলাইনে ব্রাউজ করেন এবং স্ট্রিম করেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo