ফ্ল্যাট 15000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 16GB RAM এবং 6000mAh ব্যাটারি সহ OnePlus এর ফ্ল্যাগশিপ 5G স্মার্টফোন

HIGHLIGHTS

আপনি যদি ভাল পারফরম্যান্স সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান, তবে OnePlus 13 5G ভাল বিকল্প

Amazon সাইটে 16GB RAM সহ OnePlus 13 5G ফোনে 15000 টাকা ছাড় রয়েছে

ওয়ানপ্লাস 13 ফোনের 16GB RAM এবং 512GB স্টোরেজ মডেলের Arctic Dawn কালার অপশনটি সস্তায় বিক্রি হচ্ছে

ফ্ল্যাট 15000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 16GB RAM এবং 6000mAh ব্যাটারি সহ OnePlus এর ফ্ল্যাগশিপ 5G স্মার্টফোন

বর্তমান সময় বাজারে স্মার্টফোনের প্রাইস হুড়হুড় করে বেড়ে চলেছে। বাজেট স্মার্টফোনগুলি এখন মিড রেঞ্জ স্মার্টফোনের সেগামেন্টে পাওয়া যাচ্ছে। আপনি যদি কম খরচে একটি ভাল পারফরম্যান্স সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান, তবে OnePlus 13 5G একটি ভাল বিকল্প হতে পারে। আসলে Amazon সাইটে 16GB RAM সহ OnePlus 13 5G ফোনটি সোজা 15000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। আসুন দেরি না করে ওয়ানপ্লাস 13 ফোনের এই অফারের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus 13 5G Deal Price in Amazon

অফারের কথা বললে, ওয়ানপ্লাস 13 ফোনের 16GB RAM এবং 512GB স্টোরেজ মডেলের Arctic Dawn কালার অপশনটি এখন 64,999 টাকা দামে বিক্রি হচ্ছে। ওয়ানপ্লাস 13 ফোনের এই মডেলটি Amazon সাইটে 15000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। তবে ফোনটি 79,999 টাকা দামে লিস্ট করা।

আরও পড়ুন: 365 দিনের Airtel এর সবচেয়ে সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান, পুরো বছর এক্টিভ থাকবে সিম

অফার এখানেই শেষ নয়, কোম্পানি এতে কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড পেমেন্টে 2500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। যার পরে ফোনের দাম আরও কমে 62,499 টাকা হয় যাবে।

আপনি চাইলে আপনার পুরনো ফোনটি এক্সচেঞ্জ করে নতুন ফোনে 30,200 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।

ওয়ানপ্লাস 13 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস 13 ফোনে 6.82 ইঞ্চি BOE X2 LTPO AMOLED ডিসপ্লে দেওয়া, যার রেজোলিউশন 2K QHD+ সহ 3168×1440 পিক্সেল সহ আসে। এতে 120Hz পর্যন্ত ডায়নামিক রিফ্রেশ রেট এবং 4500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া।

পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস 13 ফোনটি Qualcomm এর Snapdragon 8 Elite চিপসেটে কাজ করে যা 24GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সহ পেয়ার করা।

ফটোগ্রাফির ক্ষেত্রে, ওয়ানপ্লাস 13 স্মার্টফোনে দেওয়া হয়েছে Hasselblad ব্র্যান্ড ট্রিপল-ক্যামেরা সেটআপ। এতে 3x অপটিকাল জুম এবং OIS সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে যা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Samsung এর নতুন সস্তা Galaxy 5G স্মার্টফোনের আজ সেল, প্রথমেই 7000 টাকার ছাড়

পাওয়ার দিতে ওয়ানপ্লাস 13 ফোনে 6000mAh সিলিকন কার্বন ব্যাটারি অফার করা হয়েছে। এর সাথে 100W ফাস্ট ওয়্যারড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং পাওয়া যাবে। এছাড়া রয়েছে IP68 এবং IP69 রেটিং যা জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখবে ফোনকে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile