8000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 6200mAh ব্যাটারি এবং 50MP টেলিফটো ব্যাটারি সহ Redmi স্মার্টফোন

8000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 6200mAh ব্যাটারি এবং 50MP টেলিফটো ব্যাটারি সহ Redmi স্মার্টফোন

বাজেট স্মার্টফোনের বাজারে Xiaomi বরাবরই জনপ্রিয়, আর এবার তাদের শক্তিশালী মিড-রেঞ্জ ফোন Redmi Note 14 Pro Plus-এর ওপর দারুণ এক অফার নিয়ে এসেছে Flipkart। যারা ভালো ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন কিন্তু বাজেট একটু কম, তাদের জন্য রেডমি নোট 14 প্রো প্লাস একটি সেরা ডিল হতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Redmi Note 14 Pro Plus স্মার্টফোনে Flipkart ডিল

রেডমি নোট 14 প্রো প্লাস লঞ্চের সময় 8GB RAM+128GB স্টোরেজ সহ মডেলের দাম ছিল 34,999 টাকা। কিন্তু বর্তমানে ফ্লিপকার্টে এটি লিস্ট করা হয়েছে মাত্র 26,999 টাকায়। যার মানে রেডমি নোট 14 প্রো প্লাস ফোনে সরাসরি 8000 টাকা ছাড়।

আরও পড়ুন: ভারতে এল বিশাল 8000mAh ব্যাটারি সহ Tecno Pova Curve 2 5G স্মার্টফোন, জানুন দাম কত

অফার এখানেই শেষ নয়। আপনি যদি কেনাকাটার সময় Flipkart Axis বা SBI ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তবে আরও 1350 টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পাবেন। আর যারা একবারে সব টাকা দিতে পারছেন না, তাদের জন্য সহজ কিস্তি বা EMI সুবিধাও দিচ্ছে ফ্লিপকার্ট।

কেন নজর কাড়ছে রেডমি নোট 14 প্রো প্লাস, ফোনে ফিচার কী?

কম দামে পেলেও ফিচারের দিক থেকে কোম্পানি কোনো কমতি রাখেনি। এক নজরে দেখে নিন ফোনটির সেরা দিকগুলো:

দুর্দান্ত ডিসপ্লে: এতে আছে 6.67 ইঞ্চির 1.5K OLED স্ক্রিন এবং 120Hz রিফ্রেশ রেট। 3000 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে কড়া রোদেও স্ক্রিন দেখতে কোনো সমস্যা হবে না। সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2।

শক্তিশালী ব্যাটারি: ফোনে দেওয়া হয়েছে বিশাল 6,200mAh ব্যাটারি, যা এক চার্জে অনায়াসেই অনেকক্ষণ চলবে। সাথে আছে 90W সুপারফাস্ট চার্জার।

ক্যামেরা সেটআপ: ছবি তোলার জন্য পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা। সুন্দর সেলফি তোলার জন্য সামনে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

টেকসই বিল্ড: ফোনটি ধুলোবালি ও জল প্রতিরোধী। এতে IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে, যা এই বাজেটের ফোনে সচরাচর দেখা যায় না।

প্রসেসর: ফোনের ভেতরে রয়েছে স্ন্যাপড্রাগন 7এস জেন 3 (Snapdragon 7s Gen 3) চিপসেট, যা দৈনন্দিন কাজ এবং গেমিংয়ের জন্য বেশ কার্যকর।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ Motorola ফোনে দেদার ছাড়, 15000 টাকার কম দামে কেনার সুযোগ

আপনি যদি 26 হাজার-27 হাজার টাকার মধ্যে প্রিমিয়াম লুকে কোনো টেকসই স্মার্টফোন খুঁজে থাকেন, তবে এই অফারটি আপনার জন্য সেরা সুযোগ হতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo