Digit.in

Oppo A78 Launched in India: Snapdragon প্রসেসর নিয়ে দেশে এল ওপোর ফোন, কিনতে খরচ হবে কত? লঞ্চ অফারে আছে কোন চমক

Highlights

Oppo এর তরফে Oppo A78 ফোনটি লঞ্চ করা হল

এই ফোনটি চলবে Snapdragon প্রসেসরের সাহায্যে

50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে এখানে

Oppo A78 Launched in India: Snapdragon প্রসেসর নিয়ে দেশে এল ওপোর ফোন, কিনতে খরচ হবে কত? লঞ্চ অফারে আছে কোন চমক

Oppo -এর তরফে দেশে লঞ্চ করে গেল Oppo A78 ফোনটি। এটি একটি মিড রেঞ্জের ফোন। এখানে Qualcomm Snapdragon প্রসেসর সহ Full HD ডিসপ্লে আছে। 

অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সাহায্যে চলে এই ফোন। এখানে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে। 

দাম কত রাখা হয়েছে এই ফোনে? 

গ্রাহকরা এই ফোনটি অ্যাকোয়া গ্রিন এবং মিস্ট ব্ল্যাক রঙে কেনা যাবে। এই ফোনটির দাম 17,499 টাকা রাখা হয়েছে। তবে এখানে আছে একাধিক লঞ্চ অফার। 

রিটেল স্টোর থেকে এই ফোন কিনলে 10% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আছে No cost EMI -এর সুবিধাও। এই সুবিধাগুলো SBI, Kotak Mahindra ব্যাংক, এবং ব্যাংক অব বরোদার কার্ডে পাওয়া যাবে। 

Flipkart থেকে কেউ যদি এই ফোন কেনেন তাহলে তিনি no cost EMI -এর সুবিধা পাবেন 3 মাসের জন্য। সঙ্গে একাধিক নামী ব্যাংকের গ্রাহকরা 10% ছাড় পাবেন। এক্সচেঞ্জ অফারও থাকছে। 

কী কী ফিচার আছে এই ফোনে? 

1. 6.43 ইঞ্চির একটি মাঝারি সাইজের Full HD+ ডিসপ্লে আছে এই ফোনে। এখানে 1080X2400 পিক্সেলের রেজোলিউশন সহ 90 Hz রিফ্রেশ রেট আছে। গোরিলা গ্লাস 5 -এর সুরক্ষা পাওয়া যাবে এই ফোনে। 

Oppo A78 launched in India

2. Qualcomm Snapdragon 680 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। এখানে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে। তবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে সেটা বাড়ানো যাবে। 

3. অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম আছে এই ফোনে। ফলে একটা স্মুদ পারফরমেন্স পেয়ে যাবেন গ্রাহকরা এই ফোনে। 

4. 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। আরেকটা ক্যামেরায় পাবেন 2 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরাতে পাবেন 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। 

5. এখানে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mah ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

Subhasmita Kanji I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

View full profile