Vivo T5x 5G vs OnePlus Nord CE6 Lite vs Poco M8 5G: ডিজাইন, ডিসপ্লে, প্রসসের, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা

ভিভো সম্প্রতি ভারতে নতুন Vivo T5x 5G স্মার্টফোন বাজারে এনেছে, যার প্রতিযোগিতা বাজারে OnePlus Nord CE6 Lite এবং Poco M8 5G-এর সাথে হবে। ভিভো টি5এক্স 5জি ফোনে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনে রয়েছে MediaTek Dimensity 7400 Apex প্রসেসর এবং পোকো এম8 5জি ফোনটি অক্টা-কোর Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসরে কাজ করে। এই তিনটি ফোন 30 হাজার টাকার বাজেটে আসে। এখানে আমরা ভিভো টি5এক্স 5জি, ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট 5জি এবং পোকো এম8 5জি ফোনের দাম এবং স্পেসিফিকেশনের তুলনা করে দেখবো।

ভারতে Vivo T5x 5G vs OnePlus Nord CE6 Lite vs Poco M8 5G ফোনের দাম কত

দামের কথা বললে, ভিভো টি5এক্স ফোনটি তিনটি স্টোরেজ মডেলে আসে।

  • 6GB+128GB = 24,999 টাকা
  • 8GB+128GB = 27,999 টাকা
  • 8GB+256GB = 30,999 টাকা

পাশাপাশি, ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট ফোনটিও তিনটি স্টেরেজ মডেল কেনা যাবে।

  • 6GB+128GB = 25,999 টাকা
  • 8GB+128GB = 27,999 টাকা
  • 8GB+256GB = 30,999 টাকা

আরও পড়ুন: 70 টাকার কমে Jio দিচ্ছে সস্তা প্ল্যান, থাকছে ডেটা এবং 7 দিনের ভ্যালিডিটি

এর বিপরীতে, পোকো এম8 5জি ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আসে।

  • 6GB+128GB ভ্যারিয়্যান্টের দাম 20,999 টাকা
  • 8GB+128GB ভ্যারিয়্যান্টের দাম 22,999 টাকা
  • 8GB+256GB ভ্যারিয়্যান্টের দাম 24,999 টাকা

ভিভো টি5এক্স 5জি নাকি ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট 5জি নাকি পোকো এম8 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে ও রেজোলিউশন

ফিচারের কথা বললে ভিভো টি5এক্স 5জি ফোনে রয়েছে 6.76-ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 2344×1080 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1200 নিটস দেওয়া। ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট 5জি ফোনে রয়েছে 6.72 -ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 2400×1080 পিক্সেল, রিফ্রেশ রেট 144Hz এবং পিক ব্রাইটনেস 680 নিটস। অন্যদিকে, পোকো এম8 5জি ফোনে রয়েছে 6.77-ইঞ্চির 3D কার্ভড AMOLED Full HD+ ডিসপ্লে, যার রেজোলিউশন 1080×2392 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 3200 নিটস দেওয়া।

প্রসেসর

প্রসেসর হিসেবে ভিভো টি5এক্স 5জি ফোনটি MediaTek Dimensity 7400 Turbo চিপসেটে কাজ কর, যেখানে ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট 5জি ফোনে দেওয়া হয়েছে MediaTek Dimensity 7400 Apex প্রসেসর। পাশাপাশি, পোকো এম8 5জি ফোনে রয়েছে অক্টা-কোর Qualcomm Snapdragon 6 Gen 3 প্রসেসর।

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য ভিভো টি5এক্স 5জি ফোনের রিয়ারে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। যেখানে ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট 5জি ফোনের রিয়ারে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের Omnivision OV50D40 প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মনোক্রোম ক্যামেরা। এছাড়া, পোকো এম8 5জি ফোনের রিয়ারে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা।

ফ্রন্ট ক্যামেরা

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ভিভো টি5এক্স 5জি -তে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর বিপরীতে, একই কাজের জন্য ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট 5জি ফোনে রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যেখানে পোকো এম8 5জি ফোনে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি ব্যাকআপ

পাওয়ার দিতে ভিভো টি5এক্স 5জি ফোনে রয়েছে 7200mAh এর ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট 5জি ফোনে দেওয়া হয়েছে 7000mAh এর ব্যাটারি, যা 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর পোকো এম8 5জি তে রয়েছে 5520mAh ব্যাটারি, যা 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

কানেক্টিভিটি সুবিধা

ফিচার হিসেবে, ভিভো টি5এক্স ফোনে 5G, Wi-Fi, Bluetooth, ডুয়াল সিম সাপোর্ট, GPS এবং USB Type-C পোর্টের সুবিধা রয়েছে। ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট 5জি ফোনে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS এবং USB Type-C কানেক্টিভিটি ফিচার দেওয়া। অন্যদিকে, পোকো এম8 5জি ফোনে রয়েছে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.1, GPS এবং USB Type-C পোর্ট।

অপারেটিং সিস্টেম

ভিভো টি5এক্স 5জি ফোনটি Android 16-ভিত্তিক OriginOS 6-এ চলে এবং ওয়ানপ্লাস নর্ড সিই6 লাইট 5জি চলে Android 16-ভিত্তিক OxygenOS 16-এ। অন্যদিকে, পোকো এম8 5জি ফোনটি Android 15-ভিত্তিক HyperOS 2-এ কাজ করে।

আরও পড়ুন: iQOO Z11 Lite vs Realme Narzo 100x 5G vs Moto G77 Power: দাম থেকে ডিজাইন, ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা এবং ব্যাটারি ফিচারের তুলনা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :