70 টাকার কমে Jio দিচ্ছে সস্তা প্ল্যান, থাকছে ডেটা এবং 7 দিনের ভ্যালিডিটি

70 টাকার কমে Jio দিচ্ছে সস্তা প্ল্যান, থাকছে ডেটা এবং 7 দিনের ভ্যালিডিটি

Jio তার গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেইড প্ল্যান অফার করে। আপনার যদি এক্টিভ প্ল্যানে পাওয়া ডেটার পরিমান কম পড়ে এবং একটি সস্তা দামের ডেটা বুস্টার খুঁজছেন তবে জির কাছে রয়েছে একটি ভাল রিচার্জ। এই প্ল্যানের দাম 70 টাকারও কম।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

জিওর কাছে 100 টাকার কম দামের বেশ কিছু প্ল্যান রয়েছে যেগুলোর অনেক দিনের ভ্যালিডিটি অফার করে। আমরা যেই প্ল্যানের কথা বলছি সেটি একটি ডেটা ভাউচার প্ল্যান। যার দাম 69 টাকা। এই প্ল্যানে সাত দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে এটি সার্ভিস ভ্যালিডিটি নয়। এতে গ্রাহকরা শুধু মাত্র ডেটা বান্ডেল পাবেন। এছাড়া এতে আরও কোনো সুবিধা পাওয়া যায় না। আসুন জেনে নেওয়া যাক এই 69 টাকার প্ল্যানে কী সুবিধা রয়েছে।

আরও পড়ুন: 31 জুলাই ভারতে আসছে 7000mAh ব্যাটারি সহ OnePlus 5G স্মার্টফোন

Reliance Jio এর 69 টাকার প্রিপেইড প্ল্যানের সুবিধা

রিলায়েন্স জিও-র 69 টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 7 দিনের। জিওর 69 টাকার প্ল্যানে মোট 6 জিবি ডেটা পাওয়া যায়। এটি একটি অস্থায়ী ডেটা বুস্টার হিসেবে কাজ করে এবং কোনো এক্টিভ প্ল্যানের সাথে কাজ করবে।

কোম্পানির কাছে ডেটা বুস্টার ক্যাটাগরিতে আরও অন্যান্য প্ল্যানও রয়েছে। তবে সেগুলোর সুবিধা (ভ্যালিডিটি ও ডেটার পরিমাণের দিক থেকে) আলাদা। এছাড়া, কিছু প্ল্যানের সাথে ওটিটি সুবিধাও দেওয়া হচ্ছে।

জিওর 69 টাকার প্ল্যানের ঠিক পরেই এই সিরিজের পরবর্তী প্ল্যানের দাম 79 টাকা। কোম্পানি 79 টাকার প্ল্যানের সাথে 30 দিনের ভ্যালিডিটি অফার করছে। তবে এই প্ল্যানে শুধুমাত্র 3জিবি ডেটা দেওয়া হয়। শুধু তাই নয়, কোম্পানি এতে ওটিটি সুবিধাও দিচ্ছে। এতে 30 দিনের জন্য JioHotstar মোবাইল ওটিটি সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 200MP ক্যামেরা সহ Vivo 5G স্মার্টফোন, এখন পর্যন্ত সবচেয়ে বড় ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile