OnePlus Nord CE 6 Lite spotted on Geekbench Specs leaked online ahead of India Launch
ওয়ানপ্লাস কোম্পানি তার Nord series এর আওতায় আরেকটি নতুন স্মার্টফোন আনতে চলেছে। নতুন সিরিজে OnePlus Nord CE 6 এবং OnePlus Nord CE 6 Lite আসতে পারে। ওয়ানপ্লাস নর্ড সিই 6 লাইট ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হবে যার মানে ওয়ানপ্লাস বাজেট ফোনে বড় ব্যাটারি অফার করতে চলেছে। ওয়ানপ্লাস নর্ড সিই 6 লাইট ফোনের বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন তথ্য অনলাইনে পাওয়া গেছে। সাথে এই ফোনটি সার্টিফিকেশন ওয়েবসাইট গিকবেঞ্চে স্পট করা হয়েছে।
আপকামিং ওয়ানপ্লাস ফোনটি ‘CPH2943’ মডেল নম্বরের সাথে গিকবেঞ্চে লিস্ট করা হয়েছে। টিপস্টার অভিষেক যাদব তার এক্স (X) প্ল্যাটফর্মে দাবি করেছে যে যে ওয়ানপ্লাস নর্ড সিই 6 লাইট এর সাথে কোম্পানি নর্ড সিই 6 ফোনও লঞ্চ করবে। অনুমান করা হচ্ছে যে নর্ড সিই 6 লাইট ফোনটি MediaTek Dimensity 7400 প্রসেসর সহ আসবে এবং এটি Mali-G615 MC2 GPU সহ পেয়ার করা যেতে পারে।
আরও পড়ুন: Realme Narzo 100 Lite 5G vs Redmi 15A 5G: 17 হাজার টাকার কম দামে কোন ৫জি ফোন হবে বেস্ট
পাওয়ার দিতে নর্ড সিই 6 লাইট ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এটি Android 16 ভিত্তিক অপারেটিং সিস্টামে কাজ করবে বলে জানা গেছে। Geekbench টেস্টিংয়ে এই স্মার্টফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1,068 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 2,953 পয়েন্ট স্কোর করেছে।
বাকি ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই 6 লাইট ফোনে 6.7-ইঞ্চির একটি LCD ডিসপ্লে থাকবে। এর ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে বলে অনুমান করা হচ্ছে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ডিভাইসে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: 30 হাজার টাকা সস্তা হয় গেল 200MP ক্যামেরা সহ Samsung Ultra 5G স্মার্টফোন, নতুন দাম কত জানুন
এতে সিকিউরিটির জন্য সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া যেতে পারে। সম্প্রতি একজন টিপস্টার জানিয়েছে যে ভারতে আগামী মাসেই ওয়ানপ্লাস নর্ড সিই 6 লাইট এবং ওয়ানপ্লাস নর্ড সিই 6 ভারতে লঞ্চ হতে পারে।
লিক অনুযায়ী ওয়ানপ্লাস নর্ড সিই 6 লাইট ফোনের দাম ভারতে 20,000 টাকার বেশি দামে হবে বলে আশা করা হচ্ছে।