22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে 7000mAh ব্যাটারি সহ OnePlus এর সবচেয়ে সস্তা স্মার্টফোন

চীনা কোম্পানি ওয়ানপ্লাস ভারতে আগামী সপ্তাহে OnePlus N6 Lite লঞ্চ করতে চলেছে। তবে লঞ্চের আগেই কোম্পানি আপকামিং ওয়ানপ্লাস এন6 লাইট ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ করে দিয়েছে। এখন পর্যন্ত ওয়ানপ্লাস এন6 লাইট ফোনের ব্যাটারি ক্ষমতা এবং ডিসপ্লে ডিটেল জানা গেছে। তবে আপকামিং ওয়ানপ্লাস এন6 লাইট ফোনে দাম এবং লঞ্চ অফার আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। খবর থেকে জানা গেছে যে ওয়ানপ্লাস এর আপকামিং ফোনটি সস্তা দামে ভারতের বাজারে আনা হবে। আসুন জেনে নেওয়া যাক ভারতে ওয়ানপ্লাস এন6 লাইট ফোনের লঞ্চ কবে এবং কোন ফিচার সহ আসবে।

OnePlus N6 Lite India Launch Date

কোম্পানি নিশ্চিত করেছে যে ভারতের বাজারে আগামী সপ্তাহে 22 সেপ্টেম্বর লঞ্চ হবে ওয়ানপ্লাস এন6 লাইট ফোনটি। এই ফোনের লঞ্চের আগেই কোম্পানি তাদের নতুন ফোনের একাধিক স্পেসিফিকেশন এবং ফিচারও শেয়ার করেচছে। ওয়ানপ্লাস এন6 লাইট ফোনটি দুটি কালার Midnight Hype এবং Neo Green অপশনে আসবে।

আরও পড়ুন: বিশাল 10000mAh ব্যাটারি সহ Redmi Note 17 Pro Max ভারতে লঞ্চ, জল পরলেও হবে না খারাপ, জানুন দাম কত

OnePlus N6 Lite launch in India on September 22

কেমন ফিচার এবং স্পেসিফিকেশন হবে ওয়ানপ্লাস এন6 লাইট ফোনের

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস এন6 লাইট ফোনে থাকবে 7000mAh ব্যাটারি। ওয়ানপ্লাসের দাবি যে আপকামিং ওয়ানপ্লাস ফোনটি একবার চার্জে ফোনটি সাধারণ ব্যবহারে 3 দিন পর্যন্ত চলতে পারে।

কোম্পানির দাবি অনুযায়ী, একবার চার্জ দিলে ওয়ানপ্লাস এন6 লাইট ফোনটি 26.8 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক, 29.9 ঘণ্টা পর্যন্ত গুগল ম্যাপস নেভিগেশন এবং 49.7 ঘণ্টা পর্যন্ত টক-টাইম পাওয়া যাবে। এর সাথে ফোনে রিভার্স চার্জিং ফিচারও দেওয়া হয়েছে, যার মাধ্যমে গ্রাহকরা তাদের ইয়ারবাড ও ঘড়ি চার্জ করতে পারবেন। এছাড়া কোম্পানি জানিয়েছে যে, ফোনের ব্যাটারি তার সক্ষমতার 80 শতাংশ পর্যন্ত দীর্ঘ ছয় বছর ধরে ধরে রাখতে পারবে।

ডিসপ্লে হিসেবে ওয়ানপ্লাস এন6 লাইট ফোনে দেওয়া হবে 120Hz রিফ্রেশ রেট 6.75 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে। এই ফোনটি Aqua Touch সাপোর্ট সহ লঞ্চ হবে। এতে এআই ক্লিয়ার ফেস, এআই ইরেজার এর মতো এআই ফিচার থাকবে। ফোনটি Amazon এবং OnePlus এর ওয়েবসাইটে বিক্রির জন্য পাওয়া যাবে।

আরও পড়ুন: একধাপে 8000 টাকা দাম কমল 12GB RAM, 32MP সেলফি ক্যামেরা সহ Motorola 5G স্মার্টফোনের

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :