বিশাল 10000mAh ব্যাটারি সহ Redmi Note 17 Pro Max ভারতে লঞ্চ, জল পরলেও হবে না খারাপ, জানুন দাম কত
Xiaomi আজ ভারতে 10,000mAh ব্যাটারি সহ Redmi Note 17 Pro Max লঞ্চ করেছে
এটি Qualcomm Snapdragon 6 Gen 5 প্রসেসর এবং 32MP সেলফি ক্যামেরা, IP69/K রেটিং সহ আসে
রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনের বেস মডেলটি 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম 49,999 টাকা রাখা হয়েছে
Xiaomi আজ ভারতীয় বাজারে 10,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 Pro Max লঞ্চ করেছে। কোম্পানি এটি সবচেয়ে বড় ব্যাটারি সহ আসা প্রথম স্মার্টফোন, যা মিড রেঞ্জ সেগামেন্টে আসে। এই ফোনের সাথেই আরেকটি ফোন Redmi Note 17 Pro লঞ্চ করা হয়েছে। রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনের কথা বললে, এটি Qualcomm Snapdragon 6 Gen 5 প্রসেসর এবং 32MP সেলফি ক্যামেরা, IP69/K রেটিং সহ আসে। রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনকে টেক্কা দিতে ভারতে আগে থেকেই রয়েছে Realme P4 Power ফোন। আসুন দেরি না করে রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
SurveyRedmi Note 17 Pro Max 5G India Price, sale and offers
দামের কথা বললে, রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। ফোনের বেস মডেলটি 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম 49,999 টাকা রাখা হয়েছে। এছাড়া রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনের টপ ভ্যারিয়্যান্ট 12GB+256GB স্টোরেজ সহ আসে, যার দাম 55,999 টাকা রাখা হয়েছে। স্মার্টফোনের বিক্রি 23 সেপ্টেম্বর থেকে শাওমির অফিসিয়াল সাইট, সাথে Amazon সাইট থেকে করা হবে।
আরও পড়ুন: একধাপে 8000 টাকা দাম কমল 12GB RAM, 32MP সেলফি ক্যামেরা সহ Motorola 5G স্মার্টফোনের
অফার হিসেবে, রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনে কোম্পানি SBI কার্ড, Axis কার্ড, Kotak Mahindra Bank কার্ড এবং IDFC First Bank কার্ড পেমেন্টে 5000 টাকার ইনস্ট্যান্ট ছাড় অফার করছে।
Power, performance, & perfection. Meet the #REDMINote17ProMax, the ultimate #mAhsterOfStrength.
— Redmi India (@RedmiIndia) September 15, 2026
✅ 10000mAh Battery
✅ 50MP AI Camera System
✅ Next-gen Snapdragon® 6 Gen 5 Processor
Sale starts 23rd September 2026. Starting at ₹44,999*.
Know More: https://t.co/iChlviBYxR pic.twitter.com/YkWcRDfpNh
রেডমি নোট 17 প্রো ম্যাক্স 5জি ফোনের ফিচার ও স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, রেডমি নোট 17 প্রো ম্যাক্স 5জি ফোনে রয়েছে 6.78 ইঞ্চির 1.5K AMOLED সুপার সানলাইট ডিসপ্লে, যার রেজোলিউশন 2772×1280 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট, 12 বিট কালার ডেপথ এবং পিক 3500 নিটস ব্রাইটনেস সহ আসে। ডিসপ্লেতে হার্ডওয়্যার-লেভেল লো ব্লু লাইট সলিউশন এবং TÜV ট্রিপল আই প্রোটেকশন সুবিধা রয়েছে। এছাড়া, Wet Touch 2.0 প্রযুক্তির ফলে স্ক্রিন ভেজা থাকলেও টাচ রেসপন্স করা যাবে। কোম্পানি রেডমি নোট 17 প্রো ম্যাক্স 5জি ফোনে দেওয়া হয়েছে HDR10+ এবং Dolby Vision-এর সুবিধাও।
প্রসেসর হিসেবে অক্টা-কোর Qualcomm Snapdragon 6 Gen 5 চিপসেট পাওয়া যাবে লেটেস্ট রেডমি ফোনে। এর সাথে 12GB LPDDR5X RAM এবং 256GB UFS 4.1 স্টোরেজ পেয়ার করা। কোম্পানি দাবি করেছে যে 4 বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট এবং 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেবে। এটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি HyperOS 3-এ চলে।
পাওরার দিতে রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনে রয়েছে 10,000mAh এর ব্যাটারি, যা 100W Xiaomi HyperCharge ফাস্ট চার্জিং এবং 27W ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট করে। এছাড়া ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে IP69/K রেটিং রয়েছে।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনে দেওয়া OIS সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, 6P লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
কন্টেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখে এতে 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রাখা হয়েছে। রিয়ার ক্যামেরায় 30fps-এ ভিডিও রেকর্ড করা যায় এবং 1080p রেজোলিউশনে থেকে 60fps-এ রেকর্ডিং করা সম্ভব। ফ্রন্ট ক্যামেরাটি 30fps পর্যন্ত 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Samsung এর সস্তা 5G স্মার্টফোন ভারতে হল লঞ্চ, রয়েছে AMOLED 2x ডিসপ্লে এবং 50MP লঞ্চ
কানেক্টিভিটির ক্ষেত্রে এতে 4G, 5G, IR ব্লাস্টার, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 সুরক্ষা রয়েছে। এছাড়া, ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে IP66/IP68/IP69/IP69K রেটিং দেওয়া হয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
