9000mAh বিশাল ব্যাটারি সহ Redmi লঞ্চ করল পাওয়ার ফুল ওয়াটারপ্রুফ 5G স্মার্টফোন, একবার চার্জে চলবে টানা 3 দিনের বেশি
Xiaomi ভারতে Note Series এর আওতায় Redmi Note 17 Pro এবং Redmi Note 17 Pro Max লঞ্চ করে দিয়েছে
রেডমি নোট 17 প্রো ফোনে দেওয়া হয়েছে এই সেগামেন্টের সবচেয়ে বড় 9000mAh ব্যাটারি, যা একবার চার্জে 3.5 দিন পর্যন্ত চলবে বলে দাবি করেছে কোম্পানি
রেডমি নোট 17 প্রো ফোনটি 36,999 টাকার শুরুর দামে ভারতে লঞ্চ করা হয়েছে
Xiaomi ভারতে বাজারে তার Note Series এর আওতায় Redmi Note 17 Pro এবং Redmi Note 17 Pro Max লঞ্চ করে দিয়েছে। লেটেস্ট রেডমি নোট 17 প্রো সিরিজের ফোন মিড রেঞ্জ সেগামেন্টে আনা হয়েছে। এখানে আমরা কথা বলবো রেডমি নোট 17 প্রো ফোনের বিষয়। রেডমি নোট 17 প্রো ফোনে দেওয়া হয়েছে এই সেগামেন্টের সবচেয়ে বিশাল 9000mAh ব্যাটারি, যা একবার চার্জে 3.5 দিন পর্যন্ত চলবে বলে দাবি করেছে কোম্পানি। এছাড়া মাল্টিটাস্কিংয়ের জন্য এতে এডভান্স 4nm চিপ সহ Snapdragon 6s Gen 4 প্রসেসর। আসুন আর দেরি না করে রেডমি নোট 17 প্রো ফোনের দুর্দান্ত ফিচারের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।
SurveyRedmi Note 17 Pro Price in India
দামের কথা বললে, রেডমি নোট 17 প্রো ফোনটি 36,999 টাকার শুরুর দামে ভারতে লঞ্চ করা হয়েছে। এই দামে ফোনের 8GB + 128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া ফোনের আরেকটি ভ্যারিয়্যান্ট হল 8GB+256GB স্টোরেজ যার দাম 39,999 টাকা।
লঞ্চ অফার হিসেবে, কোম্পানি এতে 3000 টাকার লঞ্চ ডিসকাউন্ট অফার করছে। যার পরে ফোনের দাম শুরু হবে 33,999 টাকা থেকে। রেডমি নোট 17 প্রো ফোনের সেল 17 সেপ্টেম্বর থেকে Amazon সাইট থেকে করা হবে।
আরও পড়ুন: একধাপে 8000 টাকা দাম কমল 12GB RAM, 32MP সেলফি ক্যামেরা সহ Motorola 5G স্মার্টফোনের
Power that goes on and on! Meet the #REDMINote17Pro, a true #mAhsterOfStrength.
— Redmi India (@RedmiIndia) September 15, 2026
✅ 9000mAh Battery | 3.5+ days backup
✅ Snapdragon® 6s Gen 4 Processor
✅ 50MP AI Camera System
Sale starts 17th September at ₹33,999*.
Know More: https://t.co/jRNUTCto4y pic.twitter.com/LJHunYvgrj
রেডমি নোট 17 প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, রেডমি নোট 17 প্রো ফোনে দেওয়া হয়েছে 6.83 ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং 3500 নিট পিক ব্রাইটনেস রয়েছে।
প্রসেসর হিসেবে রেডমি নোট 17 প্রো ফোনে পাওয়া যাবে Qualcomm Snapdragon 6s Gen 4 চিপসেট, যা এডভান্স 4nm চিপে তৈরি। কোম্পানির দাবি যে এটি প্রতিদিনের কাজ খুব সহজে করবে কোনো লেগ ছাড়া, এবং মাল্টিটাস্কিং পারফরম্যান্স অফার করবে এই ফোন।
ফটোগ্রাফির জন্য রেডমি নোট 17 প্রো ফোনে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি 8 মেগাপিক্সেল এর সেকেন্ডারি ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে ফোনে থাকছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার দিতে রেডমি নোট 17 প্রো ফোনে অফার করা হয়েছে বিশাল 9000mAh ব্যাটারি যা 67W ওয়্যারড, 22.5W রিভার্স চার্জিং মতো ফিচার সপোর্ট করে। মনে করিয়ে দি যে কোম্পানির পুরনো Redmi Note 15 Pro এর তুলনায় এটি অনেক বড় আপগ্রেড কারণ এতে 6580mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।
অপারেটিং সিস্টাম হিসেবে রেডমি নোট 17 প্রো ফোনটি HyperOS 3 সহ Android 16 আউট অফ দ্য বক্স এ চলে। কোম্পানি আগামী 4 বছর পর্যন্ত এই ফোনে OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে দাবি করেছে। এছাড়া ফোনকে জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে IP66/IP68/IP69/IP69K রেটিং দেওয়া হয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
